• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo

রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযান, অস্ত্র-মাদক উদ্ধারসহ আটক ৯

  কক্সবাজার প্রতিনিধি
প্রকাশ:  ২৪ জুলাই ২০২৬, ০৬:০৫ পি.এম.
শেয়ার করুন 1
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

কক্সবাজারের টেকনাফের নোয়াপাড়া রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযানে একটি একনলা বন্দুক, ১৬ রাউন্ড তাজা গুলি ও ইয়াবা উদ্ধারসহ ৯ জনকে আটক করেছে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

বৃহস্পতিবার (২৩ জুলাই) পরিচালিত এ অভিযানে বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি), আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন), জেলা পুলিশ, র‌্যাব, বাংলাদেশ কোস্ট গার্ড, বাংলাদেশ আনসার, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, উপজেলা প্রশাসন এবং রিফিউজি রিলিফ অ্যান্ড রিপ্যাট্রিয়েশন কমিশনারের (আরআরআরসি) কার্যালয়ের প্রতিনিধিরা অংশ নেন।

বিজিবি জানায়, আটক ব্যক্তিদের মধ্যে একজনের কাছ থেকে একটি একনলা বন্দুক, ১৬ রাউন্ড তাজা গুলি এবং ২২টি ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। এছাড়া আটক ৯ জনের মধ্যে সাতজন অনলাইন জুয়ার সঙ্গে সম্পৃক্ত এবং একজন ওয়ারেন্টভুক্ত আসামি।

টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হানিফুর রহমান ভূঁইয়া বলেন, "আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলোর সমন্বিত এ ধরনের অভিযান ক্যাম্প এলাকায় সন্ত্রাস, মাদক, অস্ত্র ও অন্যান্য অপরাধ দমনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। সীমান্তবর্তী এলাকায় শান্তি, নিরাপত্তা ও আইন-শৃঙ্খলা বজায় রাখতে ভবিষ্যতেও এ ধরনের গোয়েন্দা তথ্যভিত্তিক অভিযান অব্যাহত থাকবে।"

তিনি জানান, আটক ব্যক্তিদের বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম চলমান রয়েছে।


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
রাষ্ট্রপতির পদত্যাগ, দায়িত্বে স্পিকার হাফিজ উদ্দিন
ছবি: সংগৃহীত
রাষ্ট্রপতির পদত্যাগপত্রে উঠে এলো সরে দাঁড়ানোর কারণ
ছবি: সংগৃহীত
বঙ্গভবন ছাড়ছেন সাহাবুদ্দিন, প্রস্তুত গুলশানের নতুন বাসা