• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo

ডিএসসিসির নির্বাহী প্রকৌশলীর বরখাস্তের আদেশ প্রত্যাহার

  নিজস্ব প্রতিবেদক
প্রকাশ:  ২৪ জুলাই ২০২৬, ০৬:১৭ পি.এম.
শেয়ার করুন 0
ফাইল ছবি
ফাইল ছবি

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের নির্বাহী প্রকৌশলীঅঞ্চল-৭-এর নির্বাহী প্রকৌশলী এবং মার্কেট নির্মাণ সেলের নির্বাহী প্রকৌশলী (অতিরিক্ত দায়িত্ব) গোলাম কিবরিয়াকে সরকারি নিয়ম ও বিধি অনুযায়ী পুনরায় স্বপদে পূর্ণবহাল করা হয়েছে।

তাঁর বিরুদ্ধে বিভিন্ন অভিযোগের পরিপ্রেক্ষিতে গত ১ জুন ২০২৬ সাময়িক বরখাস্তের আদেশ জারি করা হয়েছিল। পরবর্তীতে সংশ্লিষ্ট বিষয় যাচাই-বাছাই ও সরকারি প্রক্রিয়া অনুসরণের পর স্থানীয় সরকার বিভাগের নির্দেশনায় তাঁর সাময়িক বরখাস্তের আদেশ প্রত্যাহার করা হয়।

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের সিটি করপোরেশন-১ শাখা থেকে গত ২৩ জুলাই ২০২৬ জারি করা এক সরকারি চিঠিতে গোলাম কিবরিয়াকে সাময়িক বরখাস্তের আদেশ প্রত্যাহার করে স্বপদে বহাল রাখার নির্দেশ দেওয়া হয়।

সরকারি নির্দেশনায় বলা হয়েছে, তাঁর সাময়িক বরখাস্তের আদেশ প্রত্যাহার করে তাঁকে স্বপদে বহাল রাখতে হবে। পাশাপাশি সাময়িক বরখাস্তকালীন সময়ের প্রাপ্য আর্থিক সুযোগ-সুবিধা প্রদানের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণেরও নির্দেশ দেওয়া হয়েছে।

১ জুন ডিএসসিসির এক দপ্তর আদেশে গোলাম কিবরিয়াকে সাময়িক বরখাস্ত করা হয়েছিল। তবে পরবর্তীতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের যাচাই-বাছাই ও প্রশাসনিক প্রক্রিয়া শেষে সরকারি বিধি অনুযায়ী তাঁর বিরুদ্ধে নেওয়া সাময়িক ব্যবস্থা প্রত্যাহার করা হয়।

ফলে সরকারি সিদ্ধান্ত অনুযায়ী গোলাম কিবরিয়া পুনরায় তাঁর দায়িত্বে পূর্ণভাবে বহাল হয়েছেন। এতে স্পষ্ট হয়, কোনো কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ উঠলেই তা চূড়ান্ত অপরাধ হিসেবে বিবেচিত হয় না; বরং সরকারি বিধি, প্রশাসনিক প্রক্রিয়া ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সিদ্ধান্তের ভিত্তিতেই পরবর্তী ব্যবস্থা নেওয়া হয়।

গোলাম কিবরিয়ার স্বপদে পূর্ণবহালের মধ্য দিয়ে তাঁর বিরুদ্ধে জারি করা সাময়িক বরখাস্তের আদেশ কার্যত প্রত্যাহার করা হয়েছে এবং তিনি পুনরায় পূর্বের দায়িত্ব পালনের সুযোগ পেয়েছেন।

সরকারি নথির ভিত্তিতে বলা যায়, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের যাচাই-বাছাই ও সরকারি নিয়ম অনুযায়ীই তাঁর সাময়িক বরখাস্তের আদেশ প্রত্যাহার করে স্বপদে পূর্ণবহাল করা হয়েছে।

ভিওডি বাংলা/খতিব/এমএস 


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
কুর্মিটোলা মাল্টিকেয়ার স্পেশালাইজড হাসপাতাল|  ছবি- সংগৃহীত
প্রধানমন্ত্রীর উদ্যোগে চিকিৎসা পাচ্ছেন ৩ বস্তির মানুষ
শিখা অনির্বাণে পুষ্পস্তবক অর্পণ করলেন নবনিযুক্ত নৌবাহিনী প্রধান ভাইস এডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম। ছবি: ভিওডি বাংলা
শিখা অনির্বাণে শ্রদ্ধা জানালেন নৌবাহিনী প্রধান মিসবাহ উল আজীম
গ্যাসের সংকটে রাজধানীর বিভিন্ন সিএনজি ফিলিং স্টেশনে দীর্ঘ লাইনে অপেক্ষা করছেন চালকরা। ছবি: ভিওডি বাংলা
এলএনজি টার্মিনালে কারিগরি ত্রুটি, ঢাকায় তীব্র গ্যাস সংকট