• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
টপ নিউজ
সুদানে প্যারামিলিটারি বাহিনীর ড্রোন হামলায় নিহত ৫ অবাধ তথ্য প্রবাহের পূর্বশর্ত হচ্ছে সঠিক ও বস্তুনিষ্ঠ তথ্য : তথ্যমন্ত্রী বিশ্বজুড়ে খাদ্য সংকটের আশঙ্কা রোববার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ আজ শপথ নেবেন সংরক্ষিত নারী আসনের ৪৯ এমপি পাঁচ জেলায় বন্যার পূর্বাভাস, নদীর পানি বাড়ছে ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি উন্নত বাংলাদেশ গড়তে চাই: প্রতিমন্ত্রী হাবিব বৃষ্টিভেজা সিলেটে স্ত্রীর হাত ধরে পথচলা, নেটদুনিয়ায় প্রশংসা সম্মিলিত উদ্যোগেই উন্নত হবে ময়মনসিংহের ছয় জেলা: মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আলোচনায় বিএনপির অঙ্গ-সহযোগী সংগঠন পুনর্গঠন, দাবি উঠেছে স্বাধীন কমিশনের

প্রস্তুতি ছাড়া দেশের দায়িত্ব নিতে গেলে শিক্ষার্থীরা ভুল করবে: মঈন খান

   ২১ মে ২০২৫, ১১:১৩ পি.এম.
ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক

পড়ালেখা সম্পন্নের পর শিক্ষার্থীদের দেশের দায়িত্ব নিতে হবে। প্রস্তুতি ছাড়া দায়িত্ব নিতে গেলে শিক্ষার্থীরা ভুল করবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান।

বুধবার (২১ মে) জাতীয় প্রেসক্লাবে বহুদলীয় গণতন্ত্র ও সংবাদপত্রের স্বাধীনতা শীর্ষক আলোচনা সভায় এ কথা বলেন তিনি।

মঈন খান বলেন, বিএনপি ক্ষমতায় গেলে স্বৈরতন্ত্র কায়েম করবে এমন কাল্পনিক গল্প জনগণ বিশ্বাস করে না। বিএনপির বিরুদ্ধে এসব অপপ্রচারের শক্ত জবাব দেয়া হবে।

এ সময় অন্তর্বর্তীকালীন সরকার জনবিরোধী কাজ করলে ইতিহাসে কোনও জায়গা হবে না। এ সময় দ্রুত গণতন্ত্র উত্তরণের প্রক্রিয়া শুরু করতে সরকারের প্রতি আহ্বানও জানান তিনি।

তিনি আরও বলেন, সংবাদপত্রের স্বাধীনতা না থাকলে দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা সম্ভব নয়। আমরা সংবাদপত্রের স্বাধীনতায় বিশ্বাসী। দেশে যে পরিবর্তন এসেছে, তার মূল লক্ষ্য হতে হবে সংবাদপত্রের স্বাধীনতা। এটি নিশ্চিত করতে না পারলে অভ্যুত্থান ব্যর্থ হবে বলেও মন্তব্য করেন তিনি।

ভিওডি বাংলা/ এমএইচ


  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
মে দিবস সমাবেশে শ্রমিক অধিকার বাস্তবায়নের আহ্বান নজরুল ইসলামের
মে দিবস সমাবেশে শ্রমিক অধিকার বাস্তবায়নের আহ্বান নজরুল ইসলামের
গণঅভ্যুত্থানের পর শ্রমিকদের অবস্থা আরও অবনতি হয়েছে: জুনায়েদ
গণঅভ্যুত্থানের পর শ্রমিকদের অবস্থা আরও অবনতি হয়েছে: জুনায়েদ
আওয়ামী লীগের মতোই একাত্তরের চেতনা বিক্রি করছে বিএনপি: রাশেদ প্রধান
আওয়ামী লীগের মতোই একাত্তরের চেতনা বিক্রি করছে বিএনপি: রাশেদ প্রধান