• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
টপ নিউজ
পাঁচ জেলায় বন্যার পূর্বাভাস, নদীর পানি বাড়ছে ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি উন্নত বাংলাদেশ গড়তে চাই: প্রতিমন্ত্রী হাবিব বৃষ্টিভেজা সিলেটে স্ত্রীর হাত ধরে পথচলা, নেটদুনিয়ায় প্রশংসা সম্মিলিত উদ্যোগেই উন্নত হবে ময়মনসিংহের ছয় জেলা: মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আলোচনায় বিএনপির অঙ্গ-সহযোগী সংগঠন পুনর্গঠন, দাবি উঠেছে স্বাধীন কমিশনের ছাত্র-জনতা দেশের মানুষকে আবার স্বাধীন করেছে : প্রধানমন্ত্রী ডিসি সম্মেলন, আলোচনায় যেসব প্রস্তাব ইরাকে আবার ফ্লাইট চালু করছে কাতার এয়ারওয়েজ বাবার সামনে স্কুলছাত্রী অপহরণ: আসামি লামিন কারাগারে জয়ের আশা জাগিয়ে শ্রীলঙ্কার কাছে ৩ রানে হারল বাংলাদেশ

পাঁচ জেলায় বন্যার পূর্বাভাস, নদীর পানি বাড়ছে

নিজস্ব প্রতিবেদক    ৩ মে ২০২৬, ১২:১৪ এ.এম.
বন্যা, পুরনো ছবি: সংগৃহীত

দেশের উত্তর-পূর্বাঞ্চলের হাওর এলাকাসহ বিভিন্ন অঞ্চলে আগামী পাঁচ দিন ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এতে নদ-নদীর পানি বৃদ্ধি পেয়ে সিলেট, সুনামগঞ্জ, নেত্রকোণা, হবিগঞ্জ ও মৌলভীবাজার জেলায় বন্যা পরিস্থিতি তৈরি হতে পারে বলে জানিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র।

শনিবার (২ মে) সংস্থাটির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা সহকারী প্রকৌশলী মোস্তফা কামাল জিহানের স্বাক্ষরিত সতর্কবার্তায় এ তথ্য জানানো হয়।

সুরমা-কুশিয়ারা অববাহিকার সিলেট ও সুনামগঞ্জ জেলার নদ-নদীর পানি গত ২৪ ঘণ্টায় স্থিতিশীল থাকলেও আগামী তিন দিনে অতিভারী বৃষ্টিপাতের কারণে পানি বৃদ্ধির আশঙ্কা রয়েছে।

আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, মাঝারি থেকে অতিভারী বৃষ্টিপাতের ফলে তৃতীয় দিনে কুশিয়ারা নদীর পানি কোথাও কোথাও প্রাক-মৌসুমী বিপদসীমা অতিক্রম করতে পারে। এতে সিলেট ও সুনামগঞ্জের হাওর সংলগ্ন নিম্নাঞ্চলে বন্যা দেখা দিতে পারে। একই অববাহিকার সারিগোয়াইন ও যাদুকাটা নদীর পানিও আগামী তিন দিনে বাড়তে পারে।

এদিকে নেত্রকোণার ভুগাই-কংস ও সোমেশ্বরী অববাহিকার নদ-নদীর পানি গত ২৪ ঘণ্টায় কিছুটা কমলেও এখনও তা প্রাক-মৌসুমী বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। আগামী তিন দিনে এসব নদীর পানি স্থিতিশীল থাকতে পারে, তবে হাওর সংলগ্ন নিম্নাঞ্চলে বন্যা পরিস্থিতি অব্যাহত থাকার শঙ্কা রয়েছে। পাশাপাশি মগরা নদীর পানি বৃদ্ধি পাওয়ায় সেখানে পরিস্থিতির আরও অবনতি হতে পারে।

ধনু-বাউলাই অববাহিকায় কিশোরগঞ্জ ও নেত্রকোণা জেলায় পানি বাড়ছে। বিশেষ করে বাউলাই নদীর খালিয়াজুড়ি পয়েন্টে আগামী ৪৮ ঘণ্টার মধ্যে পানি প্রাক-মৌসুমী বিপদসীমা অতিক্রম করতে পারে। এতে নেত্রকোনণার নিম্নাঞ্চলে নতুন করে বন্যা দেখা দিতে পারে।

অন্যদিকে হবিগঞ্জ ও মৌলভীবাজার জেলার পরিস্থিতি আরও খারাপ হতে পারে। মনু, খোয়াই ও জুড়ি নদীর পানি আগামী তিন দিনে বাড়ার আশঙ্কা রয়েছে। এর মধ্যে খোয়াই ও জুড়ি নদীর পানি আগামী ২৪ ঘণ্টার মধ্যেই প্রাক-মৌসুমী বিপদসীমা ছাড়িয়ে যেতে পারে এবং মনু নদীর পানি সতর্কসীমা অতিক্রম করতে পারে। ফলে মৌলভীবাজারের হাওর সংলগ্ন নিম্নাঞ্চলে নতুন করে বন্যা সৃষ্টি এবং হবিগঞ্জের চলমান বন্যা পরিস্থিতির আরও অবনতি হতে পারে।

এসব এলাকায় আগামী তিন দিন মাঝারি থেকে অতিভারী বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে, যা সামগ্রিক বন্যা পরিস্থিতিকে আরও জটিল করে তুলতে পারে।

ভিওডি বাংলা/আ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
প্রাইমারি ও সেকেন্ডারি ড্রেনের কাদামাটি অপসারণ পরিদর্শনে রাসিক প্রশাসক
প্রাইমারি ও সেকেন্ডারি ড্রেনের কাদামাটি অপসারণ পরিদর্শনে রাসিক প্রশাসক
কুড়িগ্রামে বিজিবির অভিযানে ২৪ লাখ টাকার ভারতীয় পণ্য আটক
কুড়িগ্রামে বিজিবির অভিযানে ২৪ লাখ টাকার ভারতীয় পণ্য আটক
পূর্বধলায় বাস ও সিএনজির সংঘর্ষে নিহত ২, আহত ৩
পূর্বধলায় বাস ও সিএনজির সংঘর্ষে নিহত ২, আহত ৩