• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
ড. ইউনূস আমাকে মাস্টারমাইন্ড বলেননি: মাহফুজ আলম ‘বাংলাদেশ’ নামে সড়ক হচ্ছে আর্জেন্টিনায় বাংলাদেশ আগামীতে বিশ্বকে নেতৃত্ব দিতে পারবে: শিক্ষামন্ত্রী চতুর্থ শ্রেণি থেকে খেলাধুলা বাধ্যতামূলক করা হবে: রাষ্ট্রপতি পাঠ্যক্রমে খেলাধুলা অন্তর্ভুক্ত করার প্রক্রিয়া চলছে: প্রধানমন্ত্রী তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে বিএনপি অঙ্গীকারবদ্ধ: ত্রাণমন্ত্রী চাঁদা না পেয়ে বিউটি পার্লারে হামলা, বিএনপি নেতার বিরুদ্ধে মামলা জনসচেতনতা বাড়লে সড়ক দুর্ঘটনা কমে আসবে: তথ্য প্রতিমন্ত্রী নারায়ণগঞ্জে পোশাক কারখানায় বয়লার বিস্ফোরণে আহত ১৫ রাজধানীর পল্লবীতে হাতেনাতে ছিনতাইকারীকে আটক করল ট্রাফিক পুলিশ

বৃষ্টিভেজা সিলেটে স্ত্রীর হাত ধরে পথচলা, নেটদুনিয়ায় প্রশংসা

নিজস্ব প্রতিবেদক    ২ মে ২০২৬, ১০:১০ পি.এম.
সংগৃহীত ছবি

সিলেট সফরে যাওয়া প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান ও তার স্ত্রী ডা. জুবাইদা রহমানের একটি মুহূর্তের ছবি এখন সোশ্যাল মিডিয়ার আলোচনার কেন্দ্রে। বৃষ্টিভেজা দিনে এক হাতে ছাতা, অন্য হাতে স্ত্রীর হাত ধরে হাঁটার দৃশ্যটি অনেকের নজর কেড়েছে।

প্রধানমন্ত্রী তারেক রহমান দম্পতি সিলেটে হযরত শাহজালাল (রহ.) মাজার জিয়ারত শেষে বের হওয়ার সময় এই ছবিটি তোলা হয়। ছবিতে দেখা যায়, ভিড়ের মধ্যে নিজেই ছাতা ধরে স্ত্রীর হাত শক্ত করে ধরে এগিয়ে যাচ্ছেন তিনি—যা অনেকের কাছে এক আন্তরিক ও মানবিক মুহূর্ত হিসেবে ধরা দিয়েছে।

সাধারণ দম্পতির মতো সহজ-সরল এই দৃশ্যটি ভাইরাল হওয়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয়েছে ব্যাপক আলোচনা। অনেকেই বলছেন, ব্যস্ত রাজনৈতিক জীবনের মাঝেও এমন ব্যক্তিগত যত্নশীলতা দৃষ্টান্ত হতে পারে।

ছবিটি শেয়ার করে বিশেষ করে নারী ব্যবহারকারীদের মধ্যে বেশ সাড়া দেখা গেছে। কেউ কেউ মজার ছলে নিজেদের স্বামীদের ট্যাগ করে লিখছেন, “যদি তারেক রহমান পারেন, তাহলে আপনি কেন নয়?” আবার অনেকে বলছেন, একটি ছবিই যেন সম্পর্কের যত্ন ও সম্মানের বার্তা তুলে ধরেছে।

সব মিলিয়ে, একটি সাধারণ মুহূর্তই যেন হয়ে উঠেছে জনমনে আলোড়ন তোলা এক মানবিক প্রতিচ্ছবি।

ভিওডি বাংলা/এএইচ/এমএস

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
শিগগিরই অনুমোদন পাচ্ছে তিস্তা মহাপরিকল্পনা
শিগগিরই অনুমোদন পাচ্ছে তিস্তা মহাপরিকল্পনা
সংসদে সাবেক প্রতিমন্ত্রী হারুন-আল-রশিদের জানাজা অনুষ্ঠিত
রাজনৈতিক নেতাদের শ্রদ্ধা সংসদে সাবেক প্রতিমন্ত্রী হারুন-আল-রশিদের জানাজা অনুষ্ঠিত
রোহিঙ্গা ইস্যুতে বিশ্বনেতাদের জোরালো পদক্ষেপ চাইলেন শামা
রোহিঙ্গা ইস্যুতে বিশ্বনেতাদের জোরালো পদক্ষেপ চাইলেন শামা