মে দিবস সমাবেশে শ্রমিক অধিকার বাস্তবায়নের আহ্বান নজরুল ইসলামের

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী নজরুল ইসলাম খান শ্রমজীবী মানুষের অধিকার, আন্দোলনের ইতিহাস ও দলীয় অঙ্গীকার বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করেছেন। শ্রমিক আন্দোলনে আত্মত্যাগকারীদের স্মরণ করে বলেন, বিশ্বের বিভিন্ন দেশে, বিশেষ করে বাংলাদেশের শ্রমজীবী মানুষের অধিকার আদায়ে যারা জীবন দিয়েছেন, তাদের স্মৃতির প্রতি তিনি শ্রদ্ধা জানান।
শুক্রবার (১ মে) মহান মে দিবস উপলক্ষে জাতীয়তাবাদী শ্রমিক দলের সমাবেশে তিনি এসব কথা বলেন। রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এ সমাবেশ হয়।সমাবেশে প্রধান অতিথি হিসেবে মঞ্চে উপস্থিত আছেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের।
তিনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে স্মরণ করে বলেন, তিনি নিজেকে শ্রমিক পরিচয়ে অভিহিত করে শ্রমজীবী মানুষের মর্যাদা প্রতিষ্ঠায় ভূমিকা রেখেছিলেন। পাশাপাশি সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে শ্রদ্ধা জানিয়ে তিনি বলেন, শ্রমজীবী মানুষের দীর্ঘদিনের প্রত্যাশা পূরণে তিনি লেবার বোর্ড ও লেবার ফাউন্ডেশনের মতো উদ্যোগের মাধ্যমে প্রতিষ্ঠানিক ভিত্তি তৈরি করেছিলেন।
তিনি বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানকেও স্মরণ করে নজরুল ইসলাম খান বলেন, বিদেশে থেকেও তিনি গণআন্দোলনে নেতৃত্ব দিয়েছেন এবং রাষ্ট্র পরিচালনার সুযোগ পেয়েছেন শ্রমজীবী মানুষের কল্যাণে বিভিন্ন প্রতিশ্রুতি বাস্তবায়নের অঙ্গীকার করেছেন তা বাস্তবায়নের চেষ্টা করছেন।
বর্তমান সময়ে শ্রমিকদের সব দাবি একসঙ্গে পূরণ হওয়া সম্ভব নয় উল্লেখ করে তিনি পর্যায়ক্রমে সমস্যা সমাধানের আহ্বান জানান। তিনি আশা প্রকাশ করেন, আগামী দিনে শ্রমজীবী মানুষের স্বার্থে দেওয়া প্রতিশ্রুতিগুলো বাস্তবায়নে উদ্যোগ নেওয়া হবে।
নিজের রাজনৈতিক জীবনের কথা উল্লেখ করে তিনি বলেন, তিনি ১৯৭৮ সাল থেকে বিএনপির সঙ্গে যুক্ত এবং শ্রমিক দলের প্রতিষ্ঠাকাল থেকে কাজ করছেন। ভুলত্রুটি হলেও শ্রমিকদের প্রতি কৃতজ্ঞতা জানান তিনি।
সমাবেশে তিনি সংগঠনকে শক্তিশালী করার আহ্বান জানিয়ে বলেন, প্রত্যেক কর্মী যদি আগামী এক বছরে অন্তত দুইজন করে নতুন সদস্য যুক্ত করেন, তাহলে সংগঠন আরও শক্তিশালী হবে। তিনি দাবি করেন, সংগঠনের শক্তি বাড়লে কোনো ষড়যন্ত্রই সফল হবে না।
দলীয় ঐক্য ও সংগঠনকে আরও বিস্তৃত করার আহ্বান জানিয়ে বলেন, তৃণমূল পর্যায়ে সংগঠন শক্তিশালী হলে শ্রমিক ও সাধারণ মানুষের অধিকার প্রতিষ্ঠা সহজ হবে।
এসময় আরও উপস্থিত ছিলেন, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইতিহাস আলমগীর, ড. আব্দুল মঈন খান, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী প্রমুখ।
ভিওডি বাংলা/জা







