• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
মাদক ঠেকাতে যুবসমাজকে খেলাধুলা-সাংস্কৃতিক কর্মকাণ্ডে জোর দিতে হবে: প্রধানমন্ত্রী নিরাপদ খাদ্য নিশ্চিতে সম্মিলিত উদ্যোগের আহ্বান ডিএসসিসি প্রশাসকের আনোয়ারায় সবুজ অবকাঠামো নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান আফরোজা আব্বাস স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত শিশুর মৃত্যু ঘিরে রণক্ষেত্র আদিতমারী, পুলিশ-সন্ত্রাসী সংঘর্ষে আহত ৩০ ১০ জেলায় সম্প্রসারিত হচ্ছে রেল সেবা: রেলমন্ত্রী

৩৬৪ দিন শ্রমিকদের ভুলে থাকেন অনেকে: জামায়াত আমির

নিজস্ব প্রতিবেদক    ১ মে ২০২৬, ০৮:০৮ পি.এম.
বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে আয়োজিত শ্রমিক সমাবেশে বক্তব্য রাখছেন ডা. শফিকুর রহমান। ছবি: সংগৃহীত

বছরের ৩৬৪ দিন শ্রমিকদের দাবি উপেক্ষিত থাকলেও পহেলা মে এলে অনেকেই দরদি ও আন্তরিক হয়ে মাঠে নামেন—এমন মন্তব্য করেছেন বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

শুক্রবার (১ মে) বিকালে রাজধানীর গুলিস্তানে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন আয়োজিত শ্রমিক সমাবেশে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, শ্রমিকদের প্রয়োজন ও মর্যাদাকে উপেক্ষা করে কোনো সমাজ টেকসই হতে পারে না।

বামপন্থী সংগঠনগুলোর সমালোচনা করে তিনি বলেন, বিভিন্ন ইস্যুতে তারা আন্দোলনে নেতৃত্ব দিলেও শেষ পর্যন্ত সাধারণ শ্রমিকদের ভাগ্যের তেমন পরিবর্তন হয় না। আন্দোলনের সময় ক্ষয়ক্ষতি হয় শ্রমিকদেরই, কিন্তু নেতৃত্ব পর্যায়ে সুবিধা নেওয়ার প্রবণতা দেখা যায়।

শ্রেণি-সংগ্রামের রাজনীতির সমালোচনা করে তিনি বলেন, মালিকপক্ষকে শত্রু হিসেবে দেখার ধারণা বাস্তবসম্মত নয়। মালিক-শ্রমিক পারস্পরিক শ্রদ্ধা ও সহযোগিতার ভিত্তিতে কাজ করলে উভয়েরই কল্যাণ সম্ভব।

তিনি আরও বলেন, মালিক যদি শ্রমিকের প্রতি ন্যায়বিচার করেন, তাহলে শ্রমিকও আন্তরিকতার সঙ্গে কাজ করবে। অন্যথায় উভয় পক্ষই ক্ষতিগ্রস্ত হবে।

প্রবাসী বাংলাদেশিদের ‘রেমিট্যান্স যোদ্ধা’ উল্লেখ করে তিনি বলেন, তারা কষ্টার্জিত অর্থ দেশে পাঠালেও যথাযথ মর্যাদা পান না। বিদেশে বিভিন্ন দূতাবাস ও মিশনে সেবা নিতে গিয়ে অনেক সময় ভোগান্তির শিকার হন। প্রবাসীদের সমস্যার সমাধানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আরও কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানান তিনি।

শ্রমিক দিবস প্রসঙ্গে তিনি বলেন, শিকাগোর ঘটনার বহু বছর পার হলেও শ্রমিকদের ন্যায্য অধিকার এখনো পুরোপুরি প্রতিষ্ঠিত হয়নি। দীর্ঘ সময় ধরে দেওয়া প্রতিশ্রুতিগুলো বাস্তবায়িত হলে শ্রমিকদের অনেক দাবিই পূরণ হয়ে যেত।

সংসদীয় রাজনীতির প্রসঙ্গ টেনে তিনি বলেন, সংসদই হবে জনগণের সমস্যার সমাধানের কেন্দ্র। বিরোধী দলের দায়িত্ব হলো সাধারণ মানুষের পক্ষে কথা বলা এবং শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠায় ভেতরে-বাইরে সংগ্রাম চালিয়ে যাওয়া।

সমাবেশে জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারসহ কেন্দ্রীয় নেতারা বক্তব্য দেন। সভাপতিত্ব করেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি আতিকুর রহমান।

ভিওডি বাংলা/আ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সাংবাদিকদের প্রতি বিশেষ আহ্বান ইসলামী আন্দোলনের
সাংবাদিকদের প্রতি বিশেষ আহ্বান ইসলামী আন্দোলনের
অসচ্ছল নারীদের মাঝে ক্রীড়া প্রতিমন্ত্রীর পক্ষে সেলাই মেশিন বিতরণ
অসচ্ছল নারীদের মাঝে ক্রীড়া প্রতিমন্ত্রীর পক্ষে সেলাই মেশিন বিতরণ
ছাত্রদলের ধাওয়ায় আওয়ামী লীগের মশাল মিছিল পণ্ড
ছাত্রদলের ধাওয়ায় আওয়ামী লীগের মশাল মিছিল পণ্ড