• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
টপ নিউজ
সুদানে প্যারামিলিটারি বাহিনীর ড্রোন হামলায় নিহত ৫ অবাধ তথ্য প্রবাহের পূর্বশর্ত হচ্ছে সঠিক ও বস্তুনিষ্ঠ তথ্য : তথ্যমন্ত্রী বিশ্বজুড়ে খাদ্য সংকটের আশঙ্কা রোববার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ আজ শপথ নেবেন সংরক্ষিত নারী আসনের ৪৯ এমপি পাঁচ জেলায় বন্যার পূর্বাভাস, নদীর পানি বাড়ছে ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি উন্নত বাংলাদেশ গড়তে চাই: প্রতিমন্ত্রী হাবিব বৃষ্টিভেজা সিলেটে স্ত্রীর হাত ধরে পথচলা, নেটদুনিয়ায় প্রশংসা সম্মিলিত উদ্যোগেই উন্নত হবে ময়মনসিংহের ছয় জেলা: মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আলোচনায় বিএনপির অঙ্গ-সহযোগী সংগঠন পুনর্গঠন, দাবি উঠেছে স্বাধীন কমিশনের

অনেকের নেই কার্যালয়ও!

ইসির শর্ত পূরণে ব্যর্থ ৫০ দল

   ২১ মে ২০২৫, ০৭:৩৪ পি.এম.
ছবি: সংগৃহীত

জ্যেষ্ঠ প্রতিবেদক
জুলাই গণ অভ্যুত্থানের পর নির্বাচন কমিশনে নিবন্ধন প্রত্যাশী অধিকাংশ দলই নিবন্ধনের নূন্যতম শর্ত পূরণে হয়েছে ব্যর্থ হয়েছে। কিছু দলের নেই দলীয় কার্যালয়,আবার কার্যালয় থাকলেও সেখানে তালা ঝুলছে। 

আর যাদের কার্যালয় আছে,তারা পূরণ করেননি নিবন্ধনের বেশকিছু শর্ত। একসঙ্গে এতো দলের মাথাচাড়ায় দিয়ে ওঠায় নির্দিষ্ট এজেন্ডা বাস্তবায়নের ইঙ্গিত দেখছেন রাজনৈতিক বিশ্লেষকরা। 

অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয়ার পর নির্বাচন কমিশনে নিবন্ধনের জন্য আবেদন জমা দিয়েছে ৬৫ টি দল। যেখানে কমিশনের নিয়ম অনুযায়ী অন্তত ৫০টি দলই পূরণ করতে পারেনি নিবন্ধনের নূন্যতম শর্ত। 

দলের নাম বাংলাদেশ বেকারমুক্ত পরিষদ। পল্টনে এক ভবনে দলীয় কার্যালয়ের ঠিকানা থাকলেও গিয়ে দেখা যায়,তাতে ঝুলছে তালা। এমন ঘটনা ঘটেছে গণতান্ত্রিক নাগরিক শক্তির বেলায়ও। 

আর গণ অভিযাত্রার দলের কার্যালয় কাগজেপত্রে মতিঝিলের শরীফ ম্যানশনে। কিন্তু এই ভবনের কোথাও সেই কার্যালয়ে পাওয়া যায়নি। ফোন দিলে জানা যায়, তারা এখনও নেননি দলীয় কার্যালয়।

কার্যালয় থাকলেও অনেকের নেই কার্যক্রম। মানেননি নিবন্ধনের শর্তও। তবে এরমাঝেও কিছু দল দাবি করেছে, তারা নির্বাচন কমিশনের সব শর্ত পূরণ করেছেন। 

হঠাৎ করে এসব দলের নিবন্ধনে আগ্রহী হয়ে ওঠাকে সুনির্দিষ্ট এজেন্ডা বাস্তবায়নের ইঙ্গিত বলে ধারণা করছেন রাজনৈতিক বিশ্লেষক বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞানের অধ্যাপক ড. সাব্বির আহমেদ। 

নিবন্ধন পাওয়ার মধ্য দিয়ে দিয়ে এসব রাজনৈতিক দল যেন নির্বাচনকে কোনভাবে বিতর্কিত করতে না পারে এ ব্যাপারে কমিশনকে সতর্ক থাকার পরামর্শও দেন তিনি।

ভিওডি বাংলা/ এমএইচ


  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
মে দিবস সমাবেশে শ্রমিক অধিকার বাস্তবায়নের আহ্বান নজরুল ইসলামের
মে দিবস সমাবেশে শ্রমিক অধিকার বাস্তবায়নের আহ্বান নজরুল ইসলামের
গণঅভ্যুত্থানের পর শ্রমিকদের অবস্থা আরও অবনতি হয়েছে: জুনায়েদ
গণঅভ্যুত্থানের পর শ্রমিকদের অবস্থা আরও অবনতি হয়েছে: জুনায়েদ
আওয়ামী লীগের মতোই একাত্তরের চেতনা বিক্রি করছে বিএনপি: রাশেদ প্রধান
আওয়ামী লীগের মতোই একাত্তরের চেতনা বিক্রি করছে বিএনপি: রাশেদ প্রধান