• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

তারেক রহমানের মা ও শাশুড়ির আরোগ্য কামনায় দোয়া মাহফিল

   ১০ মে ২০২৫, ০৮:১৭ পি.এম.

নিজস্ব প্রতিবেদক

বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া চিকিৎসা শেষে দেশে প্রত্যাবর্তন ও তার পুত্রবধূ বিশিষ্ট কার্ডিওলোজিস্ট ডা. জুবাইদা রহমান দীর্ঘ ১৭ বছর পর দেশে প্রত্যাবর্তন উপলক্ষ্যে শোকরানা আদায় এবং তারেক রহমানের শাশুড়ি সৈয়দা ইকবাল মান্দ বানুর আরোগ্য কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার বাদ মাগরিব বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার নাসির উদ্দিন আহমেদ অসীম ও তার  সহধর্মিণী ব্যারিস্টার মেহনাজ মান্নানের উদ্যোগে রাজধানীর ধানমন্ডিতে নিজ বাড়িতে এই দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।

এ সময় ডা. জুবাইদা রহমানের বড় বোন শাহীনা জামান বিন্দুর স্বামী এয়ার কমোডোর (অব.) সৈয়দ শফিউজ্জামান, স্বেচ্ছাসেবক দলের সাবেক কেন্দ্রীয় নেতা রফিকুল ইসলামসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের অসংখ্য নেতাকর্মী উপস্থিত ছিলেন। 

দোয়া মাহফিলে খালেদা জিয়া, সৈয়দা ইকবাল মান্দ বানু ও ডা. জুবাইদা রহমানের আরোগ্য কামনাসহ জিয়া পরিবারের জন্য বিশেষ মুনাজাত করা হয়।

ভিওডি বাংলা/ এমএইচ


  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
এই সরকারের আমলে ২য় পদ্মা সেতু শুরু ও শেষ করতে হবে
শামসুজ্জামান দুদু এই সরকারের আমলে ২য় পদ্মা সেতু শুরু ও শেষ করতে হবে
একযোগে ২৯টি কমিটি ঘোষণা ছাত্রদলের
একযোগে ২৯টি কমিটি ঘোষণা ছাত্রদলের
সংসদে না থাকলেও দলের প্রতিনিধিত্ব করব:  নুসরাত তাবাসসুম
সংসদে না থাকলেও দলের প্রতিনিধিত্ব করব:  নুসরাত তাবাসসুম