সাভারের সাব-রেজিস্ট্রার জাকির ‘স্ট্যান্ড রিলিজ’

ঘুষ, দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের সত্যতা পেয়ে সাভারের সাব-রেজিস্ট্রার মোহাম্মদ জাকির হোসেনকে ‘স্ট্যান্ড রিলিজ’ করা হয়েছে। তার বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগে তদন্ত চলছিল।
রোববার (৩ মে) তদন্ত প্রতিবেদন পেয়ে মন্ত্রণালয় তাকে ‘স্ট্যান্ড রিলিজ’ করারিনির্দেশ দেয়। একই সঙ্গে তার বিরুদ্ধে বিভাগীয় তদন্ত শুরু হয়েছে বলে জানিয়েছে নিবন্ধন অধিদপ্তরের মহাপরিদর্শক (আইজিআর) কার্যালয় সূত্র।
প্রাপ্ত তথ্য অনুযায়ী, জাকির হোসেনের চাকরির বয়স মাত্র ৯ বছর। তিনি চাকরিতে যোগ দেন ২০১৭ সালের ১৬ আগস্ট। অথচ নামে-বেনামে তার সম্পদের তালিকা পিলে চমকানোর মতো। নামে-বেনামে তিনি বিপুল সম্পদের মালিক বনে গেছেন। প্রাইজপোস্টিং খ্যাত বর্তমান কর্মস্থল রাজধানীর নিকটবর্তী সাভার ছাড়াও তিনি এর আগে জামালপুরের বকসিগঞ্জ, সিলেটের ফেঞ্চুগঞ্জ এবং হবিগঞ্জের বানিয়াচং সাবরেজিস্ট্রি অফিসে কর্মরত ছিলেন। তবে প্রতিটি কর্মস্থলে হাত খুলে ঘুস কমিশন বাণিজ্য চালিয়ে আসছেন বলে অভিযোগ রয়েছে।
জানা যায়, গত ২২ এপ্রিল আইন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মো. মঈনুদ্দিন কাদিরকে এসব অভিযোগের অনুসন্ধানের দায়িত্ব দেওয়া হয়। ১৫ দিনের মধ্যে সরেজমিনে তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেওয়া হয়। এ অবস্থায় গত ২৬ এপ্রিল তিনি সরেজমিনে সাভারে তদন্তে যান। সরেজমিনে তদন্তকালে মো. মঈনুদ্দিন কাদির ভুক্তভোগী, দলিল লেখক, সাংবাদিক, অভিযুক্ত সাবরেজিস্ট্রারসহ সংশ্লিষ্ট পক্ষের সঙ্গে কথা বলেন এবং সাক্ষ্য নেন। পরে অভিযোগের প্রাথমিক সত্যতা রয়েছে মর্মে প্রতিবেদন দাখিল করেন। এই প্রতিবেদন হাতে পাওয়ার পর মন্ত্রণালয়ের নির্দেশে রোবাবার তাকে স্ট্যান্ড রিলিজ করা হয়
ভিওডি বাংলা/আরআর/বিন্দু







