• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

ইসরায়েলি বাহিনীর ওপর দফায় দফায় ড্রোন ও রকেট হামলা

আন্তর্জাতিক ডেস্ক    ৩ মে ২০২৬, ১০:৪৭ পি.এম.
ছবি: সংগৃহীত

দক্ষিণ লেবাননে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে একাধিক ড্রোন ও রকেট হামলা চালানোর দাবি করেছে ইরান-সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। এ ঘটনায় নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে সীমান্ত অঞ্চলে।

রোববার (০৩ মে) সকালে এসব হামলা চালানো হয় বলে জানায় গোষ্ঠীটি। তাদের দাবি, ইসরায়েলি বাহিনী একটি কামিকাজি ড্রোন হামলার শিকার হয়েছে।

হিজবুল্লাহ টেলিগ্রামে দেওয়া এক বার্তায় জানায়, তারা মারজায়ুন জেলার আল-কানতারা শহরেও ইসরায়েলি সামরিক যানবাহন ও সেনাদের লক্ষ্য করে রকেট হামলা চালিয়েছে।

গোষ্ঠীটির ভাষ্য অনুযায়ী, লেবাননের জনগণকে রক্ষা করা এবং যুদ্ধবিরতি লঙ্ঘন ও দক্ষিণ লেবাননের বিভিন্ন গ্রামে ইসরায়েলি বাহিনীর হামলার জবাব হিসেবেই এই পাল্টা হামলা চালানো হয়েছে।

এদিকে লেবাননের সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সর্বশেষ পরিসংখ্যানে বলা হয়েছে, ২ মার্চ থেকে ৩ মে পর্যন্ত সময়ের মধ্যে দেশজুড়ে ইসরায়েলি হামলায় মোট ২,৬৭৯ জন নিহত এবং ৮,২২৯ জন আহত হয়েছেন।

ভিওডি বাংলা/এমএস 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
যে কারণে ফের আলোচনায় ওসামা বিন লাদেন
যে কারণে ফের আলোচনায় ওসামা বিন লাদেন
এবার সিরিয়ায় বিমান হামলা চালাল জর্ডান
এবার সিরিয়ায় বিমান হামলা চালাল জর্ডান
ফলতায় পুরো বিধানসভা কেন্দ্রের ভোট বাতিল
ফলতায় পুরো বিধানসভা কেন্দ্রের ভোট বাতিল