• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

এমপি নিলুফার চৌধুরী মনিকে ক্ষমা চাইতে বলেছে ইসলামী আন্দোলন

নিজস্ব প্রতিবেদক    ৩ মে ২০২৬, ০৭:৪৪ পি.এম.
ছবি: সংগৃহীত

সম্প্রতি একটি বেসরকারি চ্যানেলের টকশোতে যাকাত নিয়ে ‘তুচ্ছ-তাচ্ছিল্য করে বক্তব্য দেওয়ার’ অভিযোগ এনে নারী আসনে সরকারদলীয় সংসদ সদস্য নিলুফার চৌধুরী 

মনিকে ক্ষমা চাইতে হবে বলে দাবি করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ।  

রোববার (৩ মে) বিকেলে পুরানা পল্টনে দলের কার্যালয়ে এক যৌথ সভায় সহকারী মহাসচিব ও ঢাকা মহানগর দক্ষিণের ভারপ্রাপ্ত সভাপতি মাওলানা আহমদ আবদুল কাইয়ূম এ দাবি তোলেন।

তিনি বলেন, যাকাত ইসলামের পাঁচ স্তম্ভের অন্যতম স্তম্ভ। কাজেই শরীয়তের বিধি-বিধান নিয়ে তুচ্ছ-তাচ্ছিল্য করা চরম অপরাধ। এ ধরনের বক্তব্য অবশ্যই নিন্দনীয়। 

ঢাকা মহানগর দক্ষিণের উদ্যোগে থানা ও মহানগর দায়িত্বশীলদের যৌথসভায় সভাপতির বক্তব্যে তিনি আরও বলেন, যাকাত ইসলামের একটি ফরজ ইবাদত, যা সমাজে ন্যায়বিচার ও অর্থনৈতিক ভারসাম্য প্রতিষ্ঠায় অনন্য ভূমিকা রাখে। অপরদিকে, চাঁদাবাজি সম্পূর্ণরূপে হারাম ও জুলুমের অন্তর্ভুক্ত, যা দেশে চরম বিশৃঙ্খলা ও বিপর্যয় সৃষ্টি করে। এ ধরনের জঘন্য অপরাধের সঙ্গে যাকাতের তুলনা ইসলামের বিরুদ্ধে জঘন্য ধৃষ্টতার শামিল। এ ধরনের মন্তব্যে দেশের কোটি কোটি মুসলমানের ধর্মীয় অনুভূতিতে চরম আঘাত হানা হয়েছে। এ জন্য অবশ্যই মহিলা এমপি মনিকে জাতির কাছে ভুল স্বীকার করে ক্ষমা প্রার্থনা করতে হবে।

দলের ঢাকা মহানগর দক্ষিণের সেক্রেটারি আলহাজ্ব আবদুল আউয়াল মজুমদারের সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন নগর সহ-সভাপতি আলহাজ্ব আলতাফ হোসেন, আলহাজ্ব আনোয়ার হোসেন, অধ্যাপক ফজলুল হক মৃধা, শেখ আবু তাহের, প্রকৌশলী গোলাম মোস্তফাসহ থানা নেতৃবৃন্দ।

ভিওডি/আরআর/এমএস 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সংসদে না থাকলেও দলের প্রতিনিধিত্ব করব:  নুসরাত তাবাসসুম
সংসদে না থাকলেও দলের প্রতিনিধিত্ব করব:  নুসরাত তাবাসসুম
৩৬৪ দিন শ্রমিকদের ভুলে থাকেন অনেকে: জামায়াত আমির
৩৬৪ দিন শ্রমিকদের ভুলে থাকেন অনেকে: জামায়াত আমির
অসুস্থ সারজিস আলমকে বাসায় গিয়ে দেখলেন জামায়াত আমির
অসুস্থ সারজিস আলমকে বাসায় গিয়ে দেখলেন জামায়াত আমির