• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
সাগর-রুনি হত্যার তদন্ত প্রতিবেদন ২২ জুলাই এসএসএফ’র দক্ষতা বৃদ্ধিতে পদক্ষেপ নেবে সরকার: প্রধানমন্ত্রী অস্ট্রেলিয়া প্রবাসী সেজে ফাঁদে ফেলতেন রনি, অর্থ সংগ্রহ করতেন রাকিবুল পারমাণবিক অস্ত্র ইস্যুতে যুক্তরাষ্ট্রের শর্ত মেনে নিল ইরান এই বাজেটকে যারা গণবিরোধী বলে, তারা জনগণের বন্ধু হতে পারে না: প্রধানমন্ত্রী আইনশৃঙ্খলা রক্ষা ও অপরাধ নির্মূলে সর্বোচ্চ সজাগ থাকতে হবে: ডিএমপি কমিশনার পুলিশে বড় রদবদল, একসঙ্গে ১২ কর্মকর্তার বদলি-পদায়ন সীমান্তে অপরাধ দমনে কাঁটাতারের বেড়া নির্মাণের উদ্যোগ নেয়া হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী সাবেক এমপি খালেদা রাব্বানীর বাসায় প্রধানমন্ত্রী নাগরিক সেবা নিশ্চিতে অজুহাত গ্রহণযোগ্য নয়: ডিএসসিসি প্রশাসক

আজ শপথ নিতে পারবেন না এনসিপির নুসরাত

নিজস্ব প্রতিবেদক    ৩ মে ২০২৬, ০৮:৫৯ পি.এম.
নুসরাত তাবাসসুম। ছবি : সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের ৫০তম সদস্য হিসেবে নুসরাত তাবাসসুমের নাম গেজেট আকারে আজ রোববার (৩ মে) প্রকাশ হচ্ছে না বলে জানিয়েছে নির্বাচন কমিশনার (ইসি) আবদুর রহমানেল মাছউদ। তিনি বলেন, নুসরাত তাবাসসুমের গেজেটটি সোমবার (৪ মে) প্রকাশ হতে পারে।

তাই নুসরাত তাবাসসুমের মনোনয়নপত্র বৈধ হলেও তিনি আজ শপথ নিতে পারবেন না।

এদিকে আজ রাত ৯টার দিকে জাতীয় সংসদে ৫০ সংরক্ষিত নারী আসনের জন্য ৪৯ জন নির্বাচিত সংসদ সদস্য শপথ নিচ্ছেন।

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক নুসরাতের বিষয়ে জানতে চাইলে ইসি আবদুর রহমানেল মাছউদ সাংবাদিকদের বলেন, সাধারণত বৈধ ঘোষণা হওয়ার পরদিন গেজেট প্রকাশ হয়। কারণ তার পক্ষে বা বিপক্ষে আপিল করার সময় দিতে হবে। এরপর মনোনয়ন প্রত্যাহারের একটি সময় দিতে হবে।

তিনি বলেন, আজ আমরা আপিল ও মনোনয়ন প্রত্যাহারের সময় রেখেছি। সেজন্য আজ গেজেট প্রকাশ হচ্ছে না। সব ঠিক থাকলে আগামীকাল সোমবার হওয়ার সম্ভাবনা রয়েছে। যেহেতু গেজেট প্রকাশ হচ্ছে না, তাই আজ তিনি শপথ নিতে পারবেন না।

এনসিপির আরেক নেতা মনিরা শারমিনের আদালতের রিটের বিষয়ে জানতে চাইলে ইসি মাছউদ বলেন, তার রিটের বিষয়টিও আমাদের নজরে রয়েছে। তবে আগামীকাল গেজেট প্রকাশ হবে, সেটি বলা যায় না। এটি পুরোপুরি আদালতের ওপর নির্ভর করছে। আদালত যদি রুল জারি করে, তখন আমাদের নতুন সিদ্ধান্ত নিতে হবে। কারণ পদ মাত্র একটি।

‘এখন নুসরাতকে দিয়ে দিলাম। আদালত বললেন, মনিরাকে রাখেন। ফলে অনেক কিছু চিন্তা করে সিদ্ধান্ত নিতে হবে। আশা করি, কালকে গেজেট হয়ে যাবে’, বলেও জানান ইসি মাছউদ।

ভিওডি বাংলা/আরআর/বিন্দু

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
মাহাদী আমিনের সঙ্গে কেমব্রিজ ইউনিভার্সিটির রড স্মিথের বৈঠক
মাহাদী আমিনের সঙ্গে কেমব্রিজ ইউনিভার্সিটির রড স্মিথের বৈঠক
প্রযুক্তিমুখী প্রজন্ম গড়তে সরকার উদ্যোগ নিয়েছে: শিক্ষাপ্রতিমন্ত্রী
প্রযুক্তিমুখী প্রজন্ম গড়তে সরকার উদ্যোগ নিয়েছে: শিক্ষাপ্রতিমন্ত্রী
দেশে ফল উৎপাদনে বিপ্লব ঘটেছে: কৃষিমন্ত্রী
দেশে ফল উৎপাদনে বিপ্লব ঘটেছে: কৃষিমন্ত্রী