• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

জবিতে শিক্ষার্থীদের সঙ্গে খেলা দেখলেন প্রতিমন্ত্রী ইশরাক

নিজস্ব প্রতিবেদক    ২০ জুন ২০২৬, ১২:৫২ পি.এম.
ছবি-ভিওডি বাংলা

মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন, এমপির পক্ষ থেকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) জায়ান্ট স্ক্রিনে ফিফা বিশ্বকাপ-২০২৬ প্রদর্শনের আয়োজন করা হয়েছে।

শনিবার (২০ জুন) ভোর ৬টায় অনুষ্ঠিত ব্রাজিল বনাম হাইতির মধ্যকার ম্যাচটি বড় পর্দায় দেখার এই বিশেষ ব্যবস্থা করা হয় এবং প্রতিমন্ত্রী ছাত্রছাত্রীদের সঙ্গে খেলা দেখেন।

খেলা শুরুর আগে থেকেই বিশ্ববিদ্যালয়ের সাধারণ ছাত্র-ছাত্রীসহ আশপাশের ক্রীড়াপ্রেমীরা জায়ান্ট স্ক্রিনের সামনে ভিড় জমাতে শুরু করেন। ম্যাচ চলাকালীন সময়ে শিক্ষার্থীদের সঙ্গে খেলা দেখতে অংশ নেন ইশরাক হোসেন।

এ সময় তাঁর সঙ্গে আরও উপস্থিত ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সভাপতি আসাদুজ্জামান হিমেল, সাধারণ সম্পাদক সুজন আরেফিনসহ বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা।

ভোর রাতের ঘুম উপেক্ষা করে শত শত শিক্ষার্থীর এমন প্রাণবন্ত উপস্থিতি ও উন্মাদনায় পুরো ক্যাম্পাসজুড়ে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

ভিওডি বাংলা/বিন্দু

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সরকারের কর্মকাণ্ড জনআকাঙ্ক্ষার পরিপন্থী: সংসদে মাসুদ সাঈদী
সরকারের কর্মকাণ্ড জনআকাঙ্ক্ষার পরিপন্থী: সংসদে মাসুদ সাঈদী
চৈতালী চক্রবর্তীকে গ্রেপ্তারের দাবি হেফাজতের
চৈতালী চক্রবর্তীকে গ্রেপ্তারের দাবি হেফাজতের
রুহুল কবির রিজভীর সঙ্গে এ্যাব নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ
রুহুল কবির রিজভীর সঙ্গে এ্যাব নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ