• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদ বাতিল মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থানের ঘোষণা আবদুস সালামের ট্রাফিক আইন লঙ্ঘনে ঢাকায় ২৪ ঘণ্টায় ১৮৩১ মামলা জুলাইয়ে সাড়ে ৪ লাখ শিক্ষার্থী বিনামূল্যে স্কুলড্রেস পাবে: শিক্ষামন্ত্রী সরকারি সংস্থাগুলোকে ভূমি উন্নয়ন কর পরিশোধের নির্দেশ ভূমিমন্ত্রীর প্রকৌশল শিক্ষায় নৈতিকতা ও দক্ষতার সমন্বয় জরুরি: ইউজিসি চেয়ারম্যান সাজ্জাদুলের উদ্ভাবিত পণ্য পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী ২০ হাসপাতাল নির্মাণ, নিয়োগ পাবেন ১ লাখ স্বাস্থ্যকর্মী খেলাধুলার প্রতি ভালোবাসা এখনো অটুট: মির্জা ফখরুল দুবাইয়ে গ্রেপ্তার বেনজীরকে দেশে আনার চেষ্টা চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী

খুলনায় বিদেশি পিস্তলসহ ২ সন্ত্রাসী গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক    ১৫ জুন ২০২৬, ০৬:৩৮ এ.এম.
ছবি-সংগৃহীত

খুলনায় বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ কুখ্যাত সন্ত্রাসী গ্রুপ ‘বি-কোম্পানি’র সদস্য বিল্লাল সিপাই ওরফে বিল্লু (২৬) এবং তার সহযোগী রবিউল ইসলাম রনি ওরফে হৃদয়কে (২১) গ্রেপ্তার করেছে র‍্যাব।

রোববার (১৪ জুন) বিকেল সাড়ে ৫টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে খুলনা মহানগরীর আড়ংঘাটা থানার রায়েরমহল এলাকার মুন্সিপাড়ায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে র‍্যাব-৬-এর স্পেশাল কোম্পানি।

র‍্যাব জানায়, স্থানীয় সরদার ইউসুফ আলীর সেমিপাকা বাড়ির একটি ভাড়া বাসার শয়নকক্ষ থেকে বিল্লুকে আটক করা হয়। পরে ওই কক্ষে তল্লাশি চালিয়ে কার্নিশের ভেতর থেকে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন ও পাঁচ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। উপস্থিত সাক্ষীদের সামনে আইনানুগ প্রক্রিয়ায় এসব আলামত জব্দ করা হয়েছে।

র‍্যাবের দেয়া তথ্য অনুযায়ী, বিল্লু খুলনার কুখ্যাত ‘বি-কোম্পানি’ সন্ত্রাসী গ্রুপের সক্রিয় সদস্য। তার বিরুদ্ধে আড়ংঘাটা ও হরিণটানা থানায় অস্ত্র আইন ও হত্যাচেষ্টা মামলাসহ মোট চারটি মামলা রয়েছে।

গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়েরের পর উদ্ধারকৃত অস্ত্র ও গোলাবারুদসহ আড়ংঘাটা থানায় হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনগত কার্যক্রম চলমান রয়েছে।

ভিওডি বাংলা/বিন্দু

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
তিন মাসে ৭ দিনও হাসপাতালে যাননি স্বাস্থ্য কর্মকর্তা, ক্ষোভ ঝাড়লেন প্রতিমন্ত্রী
তিন মাসে ৭ দিনও হাসপাতালে যাননি স্বাস্থ্য কর্মকর্তা, ক্ষোভ ঝাড়লেন প্রতিমন্ত্রী
রংপুর মেট্রোপলিটন পুলিশের সাপ্তাহিক মাস্টার প্যারেড অনুষ্ঠিত
রংপুর মেট্রোপলিটন পুলিশের সাপ্তাহিক মাস্টার প্যারেড অনুষ্ঠিত
রৌমারী সীমান্তে ৯ জনকে পুশইনের চেষ্টা
রৌমারী সীমান্তে ৯ জনকে পুশইনের চেষ্টা