• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদ বাতিল মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থানের ঘোষণা আবদুস সালামের ট্রাফিক আইন লঙ্ঘনে ঢাকায় ২৪ ঘণ্টায় ১৮৩১ মামলা জুলাইয়ে সাড়ে ৪ লাখ শিক্ষার্থী বিনামূল্যে স্কুলড্রেস পাবে: শিক্ষামন্ত্রী সরকারি সংস্থাগুলোকে ভূমি উন্নয়ন কর পরিশোধের নির্দেশ ভূমিমন্ত্রীর প্রকৌশল শিক্ষায় নৈতিকতা ও দক্ষতার সমন্বয় জরুরি: ইউজিসি চেয়ারম্যান সাজ্জাদুলের উদ্ভাবিত পণ্য পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী ২০ হাসপাতাল নির্মাণ, নিয়োগ পাবেন ১ লাখ স্বাস্থ্যকর্মী খেলাধুলার প্রতি ভালোবাসা এখনো অটুট: মির্জা ফখরুল দুবাইয়ে গ্রেপ্তার বেনজীরকে দেশে আনার চেষ্টা চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী

রাজবাড়ীতে আ.লীগের ঝটিকা মিছিল, গ্রেপ্তার ৮

নিজস্ব প্রতিবেদক    ১৫ জুন ২০২৬, ০৫:২৫ এ.এম.
ছবি-সংগৃহীত

রাজবাড়ী সদর থানা এলাকায় পৃথক অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ, নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ, যুবলীগ ও সহযোগী সংগঠনের ৮ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রোববার (১৪ জুন) রাতে বিষয়টি নিশ্চিত করেছেন রাজবাড়ী সদর থানার ওসি উত্তম কুমার ঘোষ। 

গ্রেপ্তারকৃতরা হলো- রাজবাড়ী সদর উপজেলার ছোট নুরপুর এলাকার মৃত হাকিম মাতুব্বরের ছেলে মো. রাব্বানী (৪৬), রাধাকান্তপুর এলাকার আব্দুল কুদ্দুস শেখের ছেলে মাইনউদ্দিন শেখ (৪২), ভবদিয়া এলাকার মৃত আব্দুল লতিফের ছেলে মো. নাসির উদ্দিন (৪২), আলাদীপুর এলাকার সাইদুর রহমানের ছেলে মো. রিয়াদ মন্ডল (২৬), ভান্ডারিয়া এলাকার মৃত তমিজ উদ্দিনের ছেলে মো. আব্দুস ছালাম মিলন (৫৭), দক্ষিণ ভবানীপুর এলাকার মৃত আব্দুস সালামের ছেলে মো. সাইফুল ইসলাম সোহাগ (৪২), রসুলপুর এলাকার আব্দুল আলিমের ছেলে নাহিদ মিয়া (২৪) এবং ধুলদি জয়পুর এলাকার মৃত আনছার আলী শেখের ছেলে মো. নাসির শেখ (৬৪)।  

গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মামলা দায়েরের পর আদালতে পাঠানো হয়েছে।

প্রসঙ্গত, গত শনিবার (১৩ জুন) ভোরে রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের শ্রীপুর এলাকায় রাজবাড়ী জেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ব্যানারে একটি ঝটিকা মিছিল বের হয়। মিছিলে আওয়ামী লীগ ও ছাত্রলীগের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং বন্দীদের মুক্তির দাবি ও জানানো হয়।

ভিওডি বাংলা/বিন্দু

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
তিন মাসে ৭ দিনও হাসপাতালে যাননি স্বাস্থ্য কর্মকর্তা, ক্ষোভ ঝাড়লেন প্রতিমন্ত্রী
তিন মাসে ৭ দিনও হাসপাতালে যাননি স্বাস্থ্য কর্মকর্তা, ক্ষোভ ঝাড়লেন প্রতিমন্ত্রী
রংপুর মেট্রোপলিটন পুলিশের সাপ্তাহিক মাস্টার প্যারেড অনুষ্ঠিত
রংপুর মেট্রোপলিটন পুলিশের সাপ্তাহিক মাস্টার প্যারেড অনুষ্ঠিত
রৌমারী সীমান্তে ৯ জনকে পুশইনের চেষ্টা
রৌমারী সীমান্তে ৯ জনকে পুশইনের চেষ্টা