গেন্ডারিয়ায় হেরোইনসহ গ্রেপ্তার ২

ঢাকার গেন্ডারিয়ায় অভিযান চালিয়ে হেরোইনসহ দুই যুবককে গ্রেপ্তার করতেছে র্যাব-১০।
রোববার (১৪ জুন) বিকেলে গেন্ডারিয়া থানাধীন স্বামীবাগ এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৩৬৫ পুরিয়া হেরোইন জব্দ করা হয়। যার আনুমানিক বাজার মূল্য এক লক্ষ নয় হাজার পাঁচশত টাকা।
গ্রেপ্তারকৃতরা মোফাজ্জল হোসেন (২৩) বরগুনার পান্না খানের ছেলে ও মো. ইয়াছিন (২৯) পিরোজপুরের আব্দুস সোবহান খানের ছেলে। এ সময় তাদের সাথে থাকা দুইটি মোবাইল ফোন এবং নগদ ১৯,৭০০ টাকা জব্দ করা হয়।
র্যাব সূত্রে জানা যায়, গ্রেপ্তারকৃতরা দীর্ঘদিন যাবৎ দেশের সীমান্তবর্তী এলাকা হতে হেরোইনসহ অন্যান্য মাদকদ্রব্য ঢাকার গেন্ডারিয়াসহ দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিল। উদ্ধারকৃত মাদকসহ তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলার লক্ষ্যে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর কার্যক্রম প্রক্রিয়া চলমান।
ভিওডি বাংলা/বিন্দু







