• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি চূড়ান্ত করতে প্রচেষ্টা জোরদার, তৎপর মধ্যস্থতাকারীরা অগ্রাধিকার ভিত্তিতে শুনানি চাইলেন অ্যাটর্নি জেনারেল শিক্ষকদের বদলিতে বড় পরিবর্তন, নতুন নীতিমালা ঘোষণা ইসলামী ব্যাংককে ২৫০০ কোটি টাকা দিল বাংলাদেশ ব্যাংক শাকিব খানের হাতে ৭০ লাখ টাকার ঘড়ি, চমকে দিল ‘চাঁদ তারার গুঞ্জন’ সাবেক আইজিপি বেনজীর দুবাইয়ে গ্রেপ্তার ভারতের আপত্তিতে অতিরিক্ত বিদ্যুৎ পাচ্ছে না বাংলাদেশ, ৪০ মেগাওয়াটই দেবে নেপাল অর্থনৈতিক অঞ্চল হচ্ছে তিন জেলায়, চিঠি গেছে প্রধানমন্ত্রীর কার্যালয়ে জনগণ তারেক রহমানের নেতৃত্বে আস্থা রেখেছে: যুক্তরাষ্ট্রে তিতুমীর জিয়াউর রহমান সম্পর্কে গবেষণায় তরুণদের এগিয়ে আসতে হবে: মির্জা ফখরুল

মাদ্রাসা থেকে পালানো দুই শিশু মুগদা হাসপাতালে উদ্ধার

নিজস্ব প্রতিবেদক    ১৪ জুন ২০২৬, ০১:৩৯ পি.এম.
মুগদা হাসপাতালে আনসার সদস্যদের তৎপরতায় শিশুকে শনাক্তের পর কর্তৃপক্ষের কাছে হস্তান্তর। ছবি: ভিওডি বাংলা

রাজধানীর মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে দায়িত্ব পালনরত আনসার সদস্যদের সতর্কতা ও মানবিক দায়িত্ববোধের কারণে মাদ্রাসা থেকে পালিয়ে আসা দুই শিশু শিক্ষার্থীকে উদ্ধার করে যথাযথ প্রক্রিয়া অনুসরণে তাদের অভিভাবক ও মাদ্রাসা কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে।  

শুক্রবার  (১২ জুন) জুমার নামাজের পর ঘটনাটি ঘটে। ঢাকার মুগদা এলাকায় অবস্থিত একটি হাফিজিয়া মাদ্রাসার দুই ছাত্র-মো. ইয়াছিন (১৩) ও মো. হাসিব (১২) অনুমতি ছাড়া মাদ্রাসা থেকে বের হয়ে যায়। প্রাথমিকভাবে তারা এলাকা ছেড়ে বিভিন্ন স্থানে ঘোরাঘুরি করে এক পর্যায়ে মুগদা মেডিকেল কলেজ হাসপাতাল এলাকায় এসে পৌঁছায়।

রাত আনুমানিক ১০টা ৩০ মিনিটের দিকে হাসপাতালের জরুরি বিভাগের সামনে দায়িত্বে থাকা আনসার সদস্যরা দুই শিশুকে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে লক্ষ্য করেন। তাদের আচরণে অসংগতি দেখা দিলে কর্তব্যরত সদস্যরা এগিয়ে গিয়ে পরিচয় ও হাসপাতাল এলাকায় উপস্থিতির কারণ জানতে চান।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে শিশুদুটি জানায়, তারা মাদ্রাসা থেকে অনুমতি ছাড়াই বেরিয়ে এসেছে এবং পরে পথ হারিয়ে বিভিন্ন এলাকায় ঘুরতে ঘুরতে হাসপাতালে এসে পৌঁছায়। বিষয়টি নিশ্চিত হওয়ার পর দায়িত্বপ্রাপ্ত আনসার কর্মকর্তা দ্রুত ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করেন।

এরপর পিসি মো. আতাউর রহমানের নির্দেশনায় এপিসি মো. আনিস মিয়া এবং আনসার সদস্য মো. আরিফুল হক শিশু দু’জনকে নিরাপত্তার স্বার্থে হেফাজতে নেন। তাদের নিরাপদ স্থানে রাখা হয় এবং প্রয়োজনীয় প্রাথমিক সুরক্ষা নিশ্চিত করা হয়।

পরবর্তীতে উদ্ধার হওয়া শিশুদের দেওয়া তথ্যের ভিত্তিতে সংশ্লিষ্ট মাদ্রাসা কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হয়। কিছু সময় পর মাদ্রাসার শিক্ষক মো. আব্দুর রহিম হাওলাদার হাসপাতালে উপস্থিত হন। পরিচয় যাচাই-বাছাই এবং প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন করার পর রাত আনুমানিক ১টার দিকে শিশু দুইজনকে তার কাছে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়।

ঘটনার পর শিশুদের নিরাপদে ফিরে পাওয়ায় মাদ্রাসা কর্তৃপক্ষ ও অভিভাবকরা স্বস্তি প্রকাশ করেন। তারা আনসার সদস্যদের দ্রুত পদক্ষেপ, মানবিক আচরণ এবং দায়িত্বশীল ভূমিকার জন্য আন্তরিক ধন্যবাদ জানান। তাদের মতে, সময়মতো হস্তক্ষেপ না হলে পরিস্থিতি আরও জটিল হতে পারত।

হাসপাতাল কর্তৃপক্ষও আনসার সদস্যদের সতর্কতা ও পেশাদারিত্বের প্রশংসা করেন। তারা বলেন, দায়িত্বে থাকা সদস্যদের দ্রুত সিদ্ধান্ত গ্রহণ এবং মানবিক দৃষ্টিভঙ্গি একটি সম্ভাব্য ঝুঁকিপূর্ণ পরিস্থিতিকে শান্তিপূর্ণভাবে সমাধানে সহায়তা করেছে।

ভিওডি বাংলা/জা
 
 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
কাইল্যা পলাশের মাথার এপাশ দিয়ে গুলি ঢুকে ওপাশে আটকে ছিল
কাইল্যা পলাশের মাথার এপাশ দিয়ে গুলি ঢুকে ওপাশে আটকে ছিল
ঢাকাকে সবুজের শহরে পরিণত করা হবে: ডিএসসিসি প্রশাসক
ঢাকাকে সবুজের শহরে পরিণত করা হবে: ডিএসসিসি প্রশাসক
যাত্রাবাড়ীতে বিশেষ অভিযানে ২৬ জন গ্রেপ্তার
যাত্রাবাড়ীতে বিশেষ অভিযানে ২৬ জন গ্রেপ্তার