• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
ইসলামী ব্যাংকের চেয়ারম্যানসহ সব পরিচালক অপসারণ মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থানের ঘোষণা আবদুস সালামের ট্রাফিক আইন লঙ্ঘনে ঢাকায় ২৪ ঘণ্টায় ১৮৩১ মামলা জুলাইয়ে সাড়ে ৪ লাখ শিক্ষার্থী বিনামূল্যে স্কুলড্রেস পাবে: শিক্ষামন্ত্রী সরকারি সংস্থাগুলোকে ভূমি উন্নয়ন কর পরিশোধের নির্দেশ ভূমিমন্ত্রীর প্রকৌশল শিক্ষায় নৈতিকতা ও দক্ষতার সমন্বয় জরুরি: ইউজিসি চেয়ারম্যান সাজ্জাদুলের উদ্ভাবিত পণ্য পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী ২০ হাসপাতাল নির্মাণ, নিয়োগ পাবেন ১ লাখ স্বাস্থ্যকর্মী খেলাধুলার প্রতি ভালোবাসা এখনো অটুট: মির্জা ফখরুল দুবাইয়ে গ্রেপ্তার বেনজীরকে দেশে আনার চেষ্টা চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী

ঢাকাকে পরিচ্ছন্ন ও বসবাসযোগ্য রাখতে চাই: এলজিআরডি প্রতিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক    ১৪ জুন ২০২৬, ১১:০১ পি.এম.
ছবি-সংগৃহীত

রাজধানীর শাহবাগে বিভিন্ন স্থায়ী ও অস্থায়ী দোকানপাট থেকে রাস্তায় যত্রতত্র ময়লা ফেলা প্রতিরোধ ও জনসচেতনতা বৃদ্ধিতে আকস্মিক পরিদর্শন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।

রবিবার (১৪ জুন) রাত ৮.৪০ মিনিটে এ অভিযানে আসেন তিনি।

পরিদর্শনকালে শাহবাগের বিভিন্ন দোকানের সামনে যত্রতত্র ময়লা পড়ে থাকতে দেখে প্রতিমন্ত্রী ক্ষোভ প্রকাশ করেন এবং সরাসরি দোকানিদের সতর্ক করেন। নির্দিষ্ট স্থানে বর্জ্য ফেলার অভ্যাস গড়ে তুলতে তিনি দোকানিদের মাঝে ডাস্টবিন বিতরণ করেন। 

একই সাথে যত্রতত্র ময়লা ফেলে পরিবেশ দূষণের দায়ে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) নির্বাহী ম্যাজিস্ট্রেটের মাধ্যমে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে নয় দোকানিকে মোট ১৯ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়।

উপস্থিত গণমাধ্যমকর্মীদের উদ্দেশ্যে প্রতিমন্ত্রী বলেন, আমরা বলছি না যে রাতারাতি ঢাকা শহরকে সিঙ্গাপুর বা ইউরোপের মতো পরিচ্ছন্ন করে ফেলবো। কিন্তু আমাদের ঢাকাকে নিজেদের মতো করে পরিচ্ছন্ন ও সাধারণ মানুষের বসবাসযোগ্য রাখতে চাই।

জরিমানার বিষয়ে তিনি উল্লেখ করেন, গণতান্ত্রিক সরকার হিসেবে আমরা কোনো নাগরিকের ওপর জুলুম করতে চাই না। তবে আমরা প্রত্যাশা করি, নাগরিকরা যেখানে-সেখানে ময়লা না ফেলে নির্দিষ্ট স্থানে জমিয়ে রাখবেন, যেখান থেকে সিটি কর্পোরেশন তা সংগ্রহ করবে। সুনাগরিক হিসেবে সবাইকে সুঅভ্যাসের চর্চা করার আহ্বান জানিয়ে তিনি জনসচেতনতা বৃদ্ধিতে গণমাধ্যমের আন্তরিক সহযোগিতা কামনা করেন।

অভিযানকালে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. জহিরুল ইসলাম, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা এয়ার কমডোর মো. মাহাবুবুর রহমান তালুকদারসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

ভিওডি বাংলা/বিন্দু


  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
মহাখালীতে চালক-হেলপারদের জন্য ডিএমপির বিনামূল্যে স্বাস্থ্যসেবা
মহাখালীতে চালক-হেলপারদের জন্য ডিএমপির বিনামূল্যে স্বাস্থ্যসেবা
শাহবাগে বিদ্যুৎ লাইনে বিড়াল, ২৫ মিনিট বন্ধ ছিল মেট্রোরেল
শাহবাগে বিদ্যুৎ লাইনে বিড়াল, ২৫ মিনিট বন্ধ ছিল মেট্রোরেল
দুই শিফটে বর্জ্য ব্যবস্থাপনার কাজ চলবে ডিএনসিসিতে
দুই শিফটে বর্জ্য ব্যবস্থাপনার কাজ চলবে ডিএনসিসিতে