• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
গ্যাস সংকট আরও কয়েকদিন, ভোগান্তিতে সব শ্রেণির গ্রাহক পরীক্ষা পদ্ধতি ঢেলে সাজাতে 'উচ্চপর্যায়ের টাস্কফোর্স' গঠনের ঘোষণা মোদির রাষ্ট্রপতি পদে আলোচনায় বিএনপির পাঁচ শীর্ষ নেতা ভারত সিরিজ ঘিরে আশাবাদী মিরাজ, সম্পর্ক স্বাভাবিকে তৎপর বিসিবি অবৈধ সম্পদের অভিযোগ, সাবেক জেল সুপার ও স্ত্রীকে ঘিরে দুদকের অনুসন্ধান স্বৈরাচারের পুনরুত্থানের কোনো সুযোগ নেই: সমাজকল্যাণ মন্ত্রী দৃষ্টিপ্রতিবন্ধী শারমিনের কর্মসংস্থানের ব্যবস্থা করলেন স্বাস্থ্যমন্ত্রী সারিয়াকান্দিতে দ্বিতীয় যমুনা সেতুর দাবিতে মানববন্ধন দলীয় ব্যক্তির নিয়োগ নিরপেক্ষ নির্বাচনের জন্য হুমকি: জামায়াত গাড়ি কেনার নেশায় প্রথম সিনেমায় ‘হ্যাঁ’ বলেছিলেন রাকুল প্রীত সিং

নতুন কুঁড়ি স্পোর্টসে ২০০ কোটি টাকা, ৬৪ জেলায় ক্রীড়াপল্লী নির্মাণের উদ্যোগ

  নিজস্ব প্রতিবেদক
প্রকাশ:  ১১ জুন ২০২৬, ০৯:৫৬ পি.এম.
শেয়ার করুন 0
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

দেশজুড়ে ক্রীড়া প্রতিভার বিকাশ এবং খেলাধুলাকে অর্থনীতির একটি গুরুত্বপূর্ণ খাত হিসেবে গড়ে তুলতে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ শীর্ষক কর্মসূচির জন্য আগামী ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে ২০০ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে। একই সঙ্গে দেশের ৬৪টি জেলায় ‘স্পোর্টস ভিলেজ’ বা ‘ক্রীড়াপল্লী’ নির্মাণের উদ্যোগ নিয়েছে সরকার।

বৃহস্পতিবার (১১ জুন) জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট প্রস্তাবে অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী এ ঘোষণা দেন। প্রস্তাবিত বাজেটের আকার ধরা হয়েছে ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকা।

বাজেট বক্তব্যে অর্থমন্ত্রী বলেন, ক্রীড়া খাতকে শুধু বিনোদনের মধ্যে সীমাবদ্ধ না রেখে খেলাধুলা, ইভেন্ট ব্যবস্থাপনা, সম্প্রচার, ক্রীড়া-পণ্য, পর্যটন ও সেবা খাতের সমন্বয়ে একটি পূর্ণাঙ্গ অর্থনৈতিক খাতে রূপ দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। সে জন্য ৬৪টি জেলায় স্পোর্টস ভিলেজ (ক্রীড়াপল্লি) নির্মাণের পরিকল্পনার অংশ হিসেবে ইতিমধ্যে ১০টি জেলার স্পোর্টস ভিলেজের প্রাথমিক নকশা প্রস্তুত করা হয়েছে। আন্তর্জাতিক সহযোগিতা বাড়াতে ‘স্পোর্টস ডিপ্লোমেসি’ জোরদারের উদ্যোগ নেওয়ার কথাও জানান অর্থমন্ত্রী।

সরকারের ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ কর্মসূচির আওতায় ১২ থেকে ১৪ বছর বয়সী প্রতিভাবান ক্রীড়া শিক্ষার্থীদের বৃত্তি দেওয়া হবে। বর্তমানে ফুটবল, ক্রিকেট, কাবাডি, অ্যাথলেটিকস, ব্যাডমিন্টন, দাবা, সাঁতার ও মার্শাল আর্ট—এই আটটি খেলা নতুন কুঁড়ি স্পোর্টস কর্মসূচিতে অন্তর্ভুক্ত রয়েছে।

অর্থমন্ত্রী জানান, সারা দেশ থেকে এ কর্মসূচিতে ১ লাখ ৬৮ হাজার ৬২২ জন খেলোয়াড় নিবন্ধন করেছে। এর মধ্যে ১ লাখ ২১ হাজার ৪৯২ জন কিশোর এবং ৪৭ হাজার ১৩০ জন কিশোরী।

খেলাধুলাকে পেশা হিসেবে প্রতিষ্ঠার লক্ষ্যে ইতিমধ্যে ৩০০ জন ক্রীড়াবিদকে ক্রীড়া ভাতা দেওয়া হয়েছে বলেও উল্লেখ করেন অর্থমন্ত্রী। তিনি জানান, আগামী ২০৩০ সালের মধ্যে কয়েকটি খেলায় বাংলাদেশকে আন্তর্জাতিক অঙ্গনে গ্রহণযোগ্য অবস্থানে নেওয়ার লক্ষ্য নির্ধারণ করেছে সরকার।

অর্থমন্ত্রী বলেন, প্রত্যেক শিক্ষার্থীর অন্তত একটি খেলাধুলায় অংশগ্রহণের সুযোগ নিশ্চিত করতে বিভিন্ন স্তরে নিয়মিত ক্রীড়া প্রতিযোগিতা ও টুর্নামেন্ট আয়োজন করা হবে।

‎ভিওডি বাংলা/এফএ


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
ব্যালন ডি’অর পাওয়ার র‌্যাঙ্কিংয়ে ঝড় তুললেন মেসি
ছবি: সংগৃহীত
যে সিদ্ধান্তের জন্য মেসিকে ধন্যবাদ জানালেন রিকেলমে
ছবি: সংগৃহীত
বিশ্বকাপ খেলা অস্ট্রেলিয়ান ফুটবলার ভলপাতোর বিরুদ্ধে কোকেন সেবনের অভিযোগ