• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
পরীক্ষা পদ্ধতি ঢেলে সাজাতে 'উচ্চপর্যায়ের টাস্কফোর্স' গঠনের ঘোষণা মোদির রাষ্ট্রপতি পদে আলোচনায় বিএনপির পাঁচ শীর্ষ নেতা ভারত সিরিজ ঘিরে আশাবাদী মিরাজ, সম্পর্ক স্বাভাবিকে তৎপর বিসিবি অবৈধ সম্পদের অভিযোগ, সাবেক জেল সুপার ও স্ত্রীকে ঘিরে দুদকের অনুসন্ধান স্বৈরাচারের পুনরুত্থানের কোনো সুযোগ নেই: সমাজকল্যাণ মন্ত্রী দৃষ্টিপ্রতিবন্ধী শারমিনের কর্মসংস্থানের ব্যবস্থা করলেন স্বাস্থ্যমন্ত্রী সারিয়াকান্দিতে দ্বিতীয় যমুনা সেতুর দাবিতে মানববন্ধন দলীয় ব্যক্তির নিয়োগ নিরপেক্ষ নির্বাচনের জন্য হুমকি: জামায়াত গাড়ি কেনার নেশায় প্রথম সিনেমায় ‘হ্যাঁ’ বলেছিলেন রাকুল প্রীত সিং ‘মাদরাসা রেজিস্ট্যান্স ডে’ বাস্তবায়নে উদ্যোগ, সভায় প্রতিমন্ত্রী ইশরাক

পরীক্ষা পদ্ধতি ঢেলে সাজাতে 'উচ্চপর্যায়ের টাস্কফোর্স' গঠনের ঘোষণা মোদির

  আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ:  ২৬ জুলাই ২০২৬, ১০:৫৪ পি.এম.
শেয়ার করুন 0
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ছবি: ভিডিও থেকে নেয়া।
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ছবি: ভিডিও থেকে নেয়া।

ভারতের পরীক্ষা ব্যবস্থাকে আরও নির্ভরযোগ্য, স্বচ্ছ ও ত্রুটিমুক্ত করতে এবং প্রশ্নফাঁস রোধে ইনফোসিসের সহ-প্রতিষ্ঠাতা নন্দন নিলেকানির নেতৃত্বে একটি উচ্চপর্যায়ের টাস্কফোর্স গঠনের ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

রোববার (২৬ জুলাই) প্রকাশিত এক ভিডিওবার্তায় তিনি জানান, পরীক্ষা পদ্ধতির দুর্বলতা চিহ্নিত করে প্রয়োজনীয় সংস্কারের সুপারিশ দিতে এই টাস্কফোর্স সরকারকে একটি প্রতিবেদন দেবে। সেই প্রতিবেদনের ভিত্তিতেই ভবিষ্যতের পরীক্ষাগুলোর নিরাপত্তা ও নির্ভরযোগ্যতা নিশ্চিত করা হবে।

শিক্ষার্থীদের আন্দোলনের মুখে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের একদিন পর দেওয়া এ বার্তায় মোদি বলেন, শিক্ষার্থীদের ভবিষ্যৎ সুরক্ষায় সরকার ধারাবাহিকভাবে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করছে।

তিনি বলেন, ‘যারা শিক্ষার্থীদের ভবিষ্যৎ নিয়ে ছিনিমিনি খেলেছে, তারা এখন কারাগারে রয়েছে। আমরা দ্রুত বিচার ট্রাইব্যুনাল গঠন করেছি। আগামীকাল (সোমবার) সংসদে এ বিষয়ে একটি নতুন আইন নিয়েও আলোচনা হবে।’

পরীক্ষা ব্যবস্থার আধুনিকায়নের ওপর গুরুত্বারোপ করে ভারতের প্রধানমন্ত্রী বলেন, ‘আমাদের পরীক্ষা ব্যবস্থা হতে হবে নির্ভরযোগ্য ও স্বচ্ছ। একই সঙ্গে প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করে পরীক্ষা পরিচালনার ব্যবস্থা গড়ে তুলতে হবে।’

নন্দন নিলেকানির পাশাপাশি টাস্কফোর্সে আরও কয়েকজন খ্যাতনামা বিশেষজ্ঞকে অন্তর্ভুক্ত করা হয়েছে। তারা প্রযুক্তিনির্ভর ও কাঠামোগত সংস্কারের মাধ্যমে দেশের পরীক্ষা ব্যবস্থা আরও কার্যকর করার বিষয়ে সুপারিশ দেবেন।

কমিটির অন্য সদস্যরা হলেন, ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থার (ইসরো) সাবেক চেয়ারম্যান এস সোমনাথ, গোয়েন্দা ব্যুরোর (আইবি) সাবেক পরিচালক তপন ডেকা, আইআইটি চেন্নাইয়ের পরিচালক ভি কামাকোটি, সাবেক শিক্ষাসচিব অনিতা কাওয়াল এবং লজিস্টিকস বিশেষজ্ঞ অমৃত লাল মীনা।

ভিওডি বাংলা/এমএস 


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
মানুষের আগেও কি পৃথিবীতে কোনো সভ্যতা ছিল, যা বলছে গবেষণা
ছবি: সংগৃহীত
গাড়ি হামলায় ‘সমকামী উৎসব’ বাতিল, ‘ইসলামপন্হি’ যুবককে খুঁজছে পুলিশ
ছবি: সংগৃহীত
বার্লিনে কেন জড়ো হচ্ছেন হাজার হাজার টাক মাথার মানুষ?