• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
হরমুজ প্রণালিতে নৌ জোট গঠনে লন্ডনে শীর্ষ বৈঠকের উদ্যোগ সরকার প্রতিষ্ঠায় ভূমিকা রাখা মানুষের ইচ্ছা আমলে নেওয়া খারাপ কিছু নয়: দুদু সেপ্টেম্বর অধিবেশনেই নতুন রাষ্ট্রপতি নির্বাচন: আইনমন্ত্রী ইরানের নতুন নেতা পরমাণু বোমা বানাতে বেশি আগ্রহী নতুন রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে যা জানাল ইসি ঢাকায় অনুপম রায়ের কনসার্টের নতুন তারিখ ঘোষণা মতিঝিল মেট্রোরেল স্টেশনের নিচ থেকে আইইডি বোমা উদ্ধার তরুণদের কাছে পৌঁছাতে মন্ত্রীদের বিশেষ নির্দেশনা মোদির ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিনকে ডিএসসিসি প্রশাসকের অভিনন্দন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতিকে ইসলামী ঐক্যজোটের অভিনন্দন

বিশ্বকাপ খেলা অস্ট্রেলিয়ান ফুটবলার ভলপাতোর বিরুদ্ধে কোকেন সেবনের অভিযোগ

  স্পোর্টস ডেস্ক
প্রকাশ:  ২৫ জুলাই ২০২৬, ০২:১৪ পি.এম.
শেয়ার করুন 0
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

বিশ্বকাপে অস্ট্রেলিয়ার হয়ে খেলা ফুটবলার ক্রিশ্চিয়ান ভলপাতোর বিরুদ্ধে কোকেন সেবন এবং অতিরিক্ত গতিতে গাড়ি চালানোর অভিযোগ এনেছে অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলস পুলিশ।

বার্তা সংস্থা এপির প্রতিবেদনে বলা হয়েছে, শুক্রবার ভোরে সিডনির অ্যানজ্যাক ব্রিজে পুলিশ ২২ বছর বয়সী ভলপাতোর গাড়ির গতি নির্ধারিত সীমার চেয়ে ঘণ্টায় ৫০ কিলোমিটার বেশি রেকর্ড করে।

পুলিশ তাকে থামিয়ে তাৎক্ষণিক মাদক পরীক্ষা (রোডসাইড ড্রাগ টেস্ট) করলে কোকেনের উপস্থিতির প্রাথমিক ইতিবাচক ফল (পজিটিভ) আসে বলে এক বিবৃতিতে জানানো হয়েছে।

ভলপাতো ইতালির পরিবর্তে অস্ট্রেলিয়ার হয়ে আন্তর্জাতিক ফুটবল খেলার সিদ্ধান্ত নিয়েছিলেন এবং সর্বশেষ বিশ্বকাপে ‘সকারুজ’-এর হয়ে তিনটি ম্যাচ খেলেছেন।

ঘটনার পর ফুটবল অস্ট্রেলিয়া এক বিবৃতিতে জানায়, "আমাদের একজন খেলোয়াড়কে ঘিরে ওঠা অভিযোগ সম্পর্কে আমরা অবগত। আমরা তার সঙ্গে যোগাযোগ রেখেছি এবং পুরো প্রক্রিয়াজুড়ে পরিস্থিতি পর্যবেক্ষণের পাশাপাশি তাকে প্রয়োজনীয় সহায়তা দিয়ে যাচ্ছি।"

এদিকে অস্ট্রেলিয়ার একটি সংবাদমাধ্যম দাবি করেছে, ভলপাতোর প্রস্রাব পরীক্ষায় (ইউরিন টেস্ট) কোকেনের উপস্থিতি পাওয়া যায়নি। তবে সেই পরীক্ষাটি শুক্রবারের ঘটনাসংশ্লিষ্ট কি না, তা নিশ্চিত হওয়া যায়নি।

দেশটির আরও কয়েকটি গণমাধ্যম জানিয়েছে, ভলপাতো শুরু থেকেই মাদক সেবনের অভিযোগ অস্বীকার করে আসছেন এবং নিজের উদ্যোগে স্বাধীনভাবে মাদক পরীক্ষাও করিয়েছেন।

এ ঘটনায় এখনো কোনো আনুষ্ঠানিক অভিযোগ গঠন বা আদালতের রায় হয়নি। পুলিশ তদন্ত অব্যাহত রেখেছে এবং বিষয়টি আইনগত প্রক্রিয়াধীন রয়েছে।

সূত্র: অ্যাসোসিয়েটেড প্রেস

ভিওডি বাংলা/আরআর/আ


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ফাইল ছবি
চোটে ইংল্যান্ডের দ্য হান্ড্রেড থেকেও ছিটকে গেলেন মুস্তাফিজ
ছবি: সংগৃহীত
১৭ বছর পর লর্ডসে টেস্ট খেলবে বাংলাদেশ
২০২৬ বিশ্বকাপ শেষে আর্জেন্টিনা ও লিওনেল মেসিকে বিশেষ বার্তা দেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। ছবি: সংগৃহীত
মেসি-আর্জেন্টিনাকে ইনফান্তিনোর বার্তা