• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
অবৈধ সম্পদের অভিযোগ, সাবেক জেল সুপার ও স্ত্রীকে ঘিরে দুদকের অনুসন্ধান স্বৈরাচারের পুনরুত্থানের কোনো সুযোগ নেই: সমাজকল্যাণ মন্ত্রী দৃষ্টিপ্রতিবন্ধী শারমিনের কর্মসংস্থানের ব্যবস্থা করলেন স্বাস্থ্যমন্ত্রী সারিয়াকান্দিতে দ্বিতীয় যমুনা সেতুর দাবিতে মানববন্ধন দলীয় ব্যক্তির নিয়োগ নিরপেক্ষ নির্বাচনের জন্য হুমকি: জামায়াত গাড়ি কেনার নেশায় প্রথম সিনেমায় ‘হ্যাঁ’ বলেছিলেন রাকুল প্রীত সিং ‘মাদরাসা রেজিস্ট্যান্স ডে’ বাস্তবায়নে উদ্যোগ, সভায় প্রতিমন্ত্রী ইশরাক ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ৮২০ অন্তর্বর্তী সরকার জুলাই শহীদদের অবমাননা করেছে: মীর হেলাল সাবেক সেনাপ্রধানদের ছবির মাঝে বাবার ছবি দেখে থমকে দাঁড়ালেন প্রধানমন্ত্রী

সারিয়াকান্দিতে দ্বিতীয় যমুনা সেতুর দাবিতে মানববন্ধন

  সারিয়াকান্দি (বগুড়া) প্রতিনিধি
প্রকাশ:  ২৬ জুলাই ২০২৬, ০৯:১১ পি.এম.
শেয়ার করুন 0
ছবি: ভিওডি বাংলা
ছবি: ভিওডি বাংলা

বগুড়ার সারিয়াকান্দি উপজেলার বগুড়া-মাদারগঞ্জ নৌপথে যমুনা নদীর ওপর দ্বিতীয় যমুনা সেতু নির্মাণের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

রোববার (২৬ জুলাই) দুপুর ১২টায় সারিয়াকান্দি মডেল প্রেসক্লাবের উদ্যোগে প্রেসক্লাবের সামনে এ কর্মসূচি পালন করা হয়।

সারিয়াকান্দি মডেল প্রেসক্লাবের সভাপতি সাহাদাত জামানের সভাপতিত্বে মানববন্ধন পরিচালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক জাফরুল সাদিক। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বগুড়া জেলা বিএনপির উপদেষ্টা ও সারিয়াকান্দি উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান প্রকৌশলী মাছুদুর রহমান হিরু মণ্ডল।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, "সারিয়াকান্দি-মাদারগঞ্জ যমুনা নদীর ওপর দ্বিতীয় যমুনা সেতু নির্মাণ সারিয়াকান্দিবাসীর প্রাণের দাবি। সেতুটি নির্মিত হলে বগুড়া, জামালপুর ও ঢাকাসহ উত্তরাঞ্চলের সঙ্গে যোগাযোগ আরও সহজ হবে। পাশাপাশি যমুনার দুই তীরের মানুষের জীবনমান উন্নয়ন, যানজট ও জনদুর্ভোগ কমানো এবং কৃষিপণ্য দ্রুত পরিবহনের মাধ্যমে ব্যবসা-বাণিজ্যের প্রসার ঘটবে।"

তিনি আরও বলেন, দ্বিতীয় যমুনা সেতু নির্মাণের দাবিতে সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দ্রুত কার্যকর উদ্যোগ নিতে হবে।

মানববন্ধনে আরও বক্তব্য দেন সারিয়াকান্দি পৌর বিএনপির সভাপতি সাহাদত হোসেন সনি, সারিয়াকান্দি উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সাহাজাত হোসেন পল্টন, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও সারিয়াকান্দি বণিক সমিতির সভাপতি সিরাজুল ইসলাম ফুল এবং সারিয়াকান্দি মডেল প্রেসক্লাবের সাংবাদিক ইমরান হোসেন রুবেল, সুমন কুমার সাহা, তাজুল ইসলাম, জুয়েল রহমান, সামিউল ইসলাম সনি ও ফরহাদ হোসেন।

এ সময় উপস্থিত ছিলেন সারিয়াকান্দি পাবলিক লাইব্রেরি অ্যান্ড ক্লাবের সাধারণ সম্পাদক শাহজাহান আলী মুকুল, সাংবাদিক আমিনুল ইসলাম হিরু, মাহমুদুল হাসান মুনজু, রহিদুর রহমান মিলন, আব্দুল ওয়াহেদ, হেদায়েতুল ইসলাম লিটনসহ চরাঞ্চল ও উপজেলার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

বক্তারা বলেন, যমুনা নদীর ওপর দ্বিতীয় সেতু নির্মিত হলে বগুড়া, জামালপুরসহ উত্তরাঞ্চলের সঙ্গে দেশের অন্যান্য অঞ্চলের যোগাযোগে নতুন সম্ভাবনার সৃষ্টি হবে। তাই দ্রুত সেতুটি নির্মাণে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার দাবি জানান তারা।

ভিওডি বাংলা/এমএস 


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: ভিওডি বাংলা
৫ বছরের আইনি লড়াই শেষে জমির দখল বুঝে পেলেন ক্রেতারা
ছবি-ভিওডি বাংলা
পাংশায় সংবাদ সংগ্রহকালে সাংবাদিকের ওপর হামলা
ছবি: ভিওডি বাংলা
কালিয়ার দুই বেসরকারি ক্লিনিককে এক লাখ টাকা জরিমানা