• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
ফুটপাতের জন্য ১৫৪ গাছ কাটার উদ্যোগ, ক্ষুব্ধ নজরুল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা নবনিযুক্ত চুক্তিভিত্তিক কর্মকর্তাদের সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ জুলাই অভ্যুত্থানে সক্রিয় ছিল ইসলামী আন্দোলন: চরমোনাই পীর যাত্রাবাড়ীতে ৭০ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার প্রশ্নফাঁসবিরোধী আন্দোলনেই উত্থান, সেই প্রশ্নফাঁসের জেরেই ধর্মেন্দ্রর বিদায় ভারতের নতুন শিক্ষামন্ত্রী হলেন প্রহ্লাদ জোশী কে এই অভিজিৎ, কীভাবে ‘ককরোচ’ আন্দোলনের মুখ হয়ে উঠলেন সাবেক এমপি বদির বোন জামাই ইয়াবাসহ আটক বধির ক্রীড়াবিদদের জন্য আরও সুযোগ-সুবিধা চাইলেন ডিএসসিসি প্রশাসক মেধাবী শিক্ষার্থী নীরবের পাশে প্রতিমন্ত্রী মীর শাহে আলম

মাঠে ফিরেই নেইমারের জোড়া গোল

  নিজস্ব প্রতিবেদক
প্রকাশ:  ২৬ জুলাই ২০২৬, ১০:০৩ এ.এম.
শেয়ার করুন 0
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

বিশ্বকাপ শেষে দেশের মাটিতে ফিরে বিশ্রামের বদলে পোকার টুর্নামেন্টে অংশ নেওয়ায় তীব্র সমালোচনার মুখে পড়েছিলেন নেইমার। অনেকেই প্রশ্ন তুলেছিলেন তাঁর পেশাদারিত্ব নিয়ে। তবে সমালোচকদের জবাব দিতে খুব বেশি সময় নিলেন না এই তারকা।

ব্রাজিলের শীর্ষ লিগে গত রাতে শাপকোয়েন্সের বিপক্ষে মাঠে নামে সান্তোস। অবনমন অঞ্চলের শঙ্কায় থাকা দলটির জন্য ম্যাচটি ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর সেই গুরুত্বপূর্ণ মুহূর্তেই সামনে এসে দাঁড়ালেন নেইমার।

ম্যাচের শুরুতেই সতীর্থের সঙ্গে চমৎকার বোঝাপড়ায় প্রতিপক্ষের রক্ষণভাগ ভেঙে দুর্দান্ত শটে জাল খুঁজে নেন তিনি। গোলের পর উদযাপনে দেখা যায় পোকার খেলার পরিচিত হাতের ইশারা। সমালোচকদের উদ্দেশে এ যেন ছিল এক নীরব বার্তা।

তবে ম্যাচ সহজ ছিল না। প্রথমার্ধের ধাক্কা সামলে শাপকোয়েন্স ঘুরে দাঁড়িয়ে ২-১ ব্যবধানে এগিয়ে যায়। তখন মনে হচ্ছিল, নেইমারের প্রত্যাবর্তনের গল্পটা হয়তো হতাশাতেই শেষ হতে চলেছে।

কিন্তু শেষ বাঁশি বাজার আগে আবারও জ্বলে ওঠেন ব্রাজিলের সাবেক অধিনায়ক। ম্যাচের শেষ মুহূর্তে করা তাঁর দ্বিতীয় গোল সান্তোসকে এনে দেয় মূল্যবান এক পয়েন্ট। আর সেই সঙ্গে সমালোচনার উত্তরে আরও একবার কথা বলে তাঁর পা।

বিশ্বকাপ চলাকালে চোট ও ফিটনেসজনিত কারণে জাতীয় দলের সঙ্গে যোগ দিতে পারেননি নেইমার। পরবর্তীতে কোপা সুদামেরিকানার একটি ম্যাচে অনুপস্থিত থেকে পোকার টুর্নামেন্টে অংশ নেওয়ায় তাঁকে ঘিরে শুরু হয় তুমুল আলোচনা।

সমালোচনার মুখে সামাজিক যোগাযোগমাধ্যমে এক ভিডিও বার্তায় নেইমার বলেছিলেন, “আমি সকালে অনুশীলন করেছি। ম্যাচে খেলিনি কারণ আমি মাত্র অনুশীলন শুরু করেছি। পরদিন আমার ছুটি ছিল।”

সমালোচকদের উদ্দেশে তাঁর কটাক্ষ ছিল আরও স্পষ্ট, “আমি কি অনুশীলন করতে পারি, নাকি তোমরা শুধু সমালোচনাই করবে? নিজেদের কাজ নিয়ে ব্যস্ত থাকো।”

শাপকোয়েন্সের বিপক্ষে জোড়া গোলের পর আলাদা করে আর কিছু বলতে হয়নি তাঁকে। পোকার ভঙ্গিতে উদযাপন করে যেন বুঝিয়ে দিলেন বিতর্ক তাঁর পিছু ছাড়ে না, আর তিনিও বিতর্ককে নিজের মতো করেই জবাব দিতে জানেন।

ভিওডি বাংলা/বিন্দু


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
ইতালির নতুন কোচ হচ্ছেন আন্দ্রে পিরলো
অস্ট্রেলিয়া সফরের আগেই জীবনের নতুন অধ্যায়ে নাহিদ রানা
অস্ট্রেলিয়া সফরের আগেই জীবনের নতুন অধ্যায়ে নাহিদ রানা
মেসি-ডি মারিয়া
বিশ্বকাপ ফাইনাল ও মেসির অবসর নিয়ে মুখ খুললেন ডি মারিয়া