• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

আইজিপির সঙ্গে ইউএনডিপি প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ

নিজস্ব প্রতিবেদক    ৮ জুন ২০২৬, ০৯:১২ পি.এম.
ছবি: সংগৃহীত

বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকিরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ইউএনডিপির রেসিডেন্ট রিপ্রেজেনটেটিভ স্টেফান লিলারের নেতৃত্বে পাঁচ সদস্যের একটি প্রতিনিধিদল।

সোমবার (৮ জুন) পুলিশ হেডকোয়ার্টার্সে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয় বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।

সৌহার্দ্যপূর্ণ এ বৈঠকে বিদায়ী রেসিডেন্ট রিপ্রেজেনটেটিভ স্টেফান লিলার আইজিপিকে অভিনন্দন জানান এবং বাংলাদেশ পুলিশের চলমান সংস্কার কার্যক্রম, কমিউনিটি পুলিশিং, মানবাধিকার সুরক্ষা ও পুলিশ সদস্যদের মানসিক স্বাস্থ্য সংক্রান্ত বিভিন্ন বিষয়ে আলোচনা করেন। পাশাপাশি পুলিশ ও জনগণের মধ্যে সম্পর্ক আরও শক্তিশালী করতে প্রশিক্ষণ কার্যক্রম সম্প্রসারণে আগ্রহ প্রকাশ করেন তিনি।

আইজিপি মো. আলী হোসেন ফকির বাংলাদেশ পুলিশের সংস্কার ও সক্ষমতা বৃদ্ধিতে ইউএনডিপির অবদানের প্রশংসা করেন। তিনি প্রশিক্ষণের মাধ্যমে পুলিশের দক্ষতা উন্নয়নে ইউএনডিপির আগ্রহকে স্বাগত জানান এবং দুই প্রতিষ্ঠানের মধ্যে সহযোগিতা আরও জোরদারের ওপর গুরুত্বারোপ করেন।

সাক্ষাৎকালে বাংলাদেশ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

ভিওডি বাংলা/এমএস 


  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ভূমি অফিসে যা দেখে শোকজ দিলেন প্রতিমন্ত্রী
ভূমি অফিসে যা দেখে শোকজ দিলেন প্রতিমন্ত্রী
ভারত-চীন জল্পনা পেরিয়ে প্রধানমন্ত্রীর প্রথম গন্তব্য মালয়েশিয়া
ভারত-চীন জল্পনা পেরিয়ে প্রধানমন্ত্রীর প্রথম গন্তব্য মালয়েশিয়া
দিল্লিতে বৈঠকে বসেছে বিজিবি-বিএসএফ, পুশইনের কড়া প্রতিবাদ ঢাকার
দিল্লিতে বৈঠকে বসেছে বিজিবি-বিএসএফ, পুশইনের কড়া প্রতিবাদ ঢাকার