• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
গুজব ও মানহানিকর কনটেন্টে কড়াকড়ি, বদলাচ্ছে সাইবার আইন মঙ্গলবার হাইকোর্টে যাচ্ছে রামিসা হত্যা মামলার ডেথ রেফারেন্স অবহেলা করলে চাকরি হারাতে হবে: ডিএসসিসি প্রশাসক বরাদ্দে বৈষম্যের অভিযোগ বিরোধী দলের আইজিপির সঙ্গে ইউএনডিপি প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ দায়িত্ব পাওয়ার অর্থ শুধু পদে 'বসে' থাকা নয়: প্রশাসক আবদুস সালাম বাণিজ্য ঘাটতি ৮ বিলিয়ন ডলার, ভারতের সঙ্গে সর্বোচ্চ: মন্ত্রী পাবনা আঞ্চলিক পাসপোর্ট অফিসের দুই কর্মকর্তার অপসারণ দাবিতে মানববন্ধন ট্রাফিক আইন লঙ্ঘনে রাজধানীতে একদিনে ১৫শ' মামলা ২২ লাখ শিক্ষার্থীর নজিরবিহীন অংশগ্রহণ, বদলে দিচ্ছে প্রাথমিক ক্রীড়া সংস্কৃতি

তিন আলোচিত ঘটনায় কৃতিত্ব, ১৫ পুলিশ সদস্যকে পুরস্কার

নিজস্ব প্রতিবেদক    ৮ জুন ২০২৬, ০৮:২৯ পি.এম.
ছবি: সংগৃহীত

দেশব্যাপী আলোচিত তিনটি ঘটনায় বিশেষ কৃতিত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ পুলিশের ১৫ সদস্যকে পুরস্কৃত করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। পুরস্কারপ্রাপ্ত প্রত্যেক কর্মকর্তাকে ২০ হাজার টাকা করে আর্থিক অনুদান দেওয়া হয়েছে। এছাড়া তিনজন নৌ পুলিশ সদস্যকে আইজি ব্যাজ প্রদান করা হয়েছে।

সোমবার (৮ জুন) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে আয়োজিত অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ পুলিশ সদস্যদের হাতে পুরস্কার তুলে দেন।

অনুষ্ঠান শেষে সাংবাদিকদের তিনি বলেন, বর্তমান সরকার ‘শিষ্টের পালন ও দুষ্টের দমন’ এবং ‘পুরস্কার ও তিরস্কার’ নীতিতে বিশ্বাসী। ভালো কাজের স্বীকৃতি এবং অনিয়মের ক্ষেত্রে জবাবদিহিতা নিশ্চিতের মাধ্যমে পুলিশ বাহিনীকে আরও জনবান্ধব ও সেবামুখী হিসেবে গড়ে তোলা হচ্ছে।

তিনি বলেন, এ ধরনের স্বীকৃতি পুলিশ সদস্যদের দায়িত্বশীল, আন্তরিক ও ন্যায়নিষ্ঠভাবে কাজ করতে উৎসাহিত করবে।

পুরস্কারপ্রাপ্তদের মধ্যে রয়েছেন রাজধানীর পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যা মামলার দ্রুত তদন্ত ও বিচারপ্রক্রিয়ায় অবদান রাখা ৯ পুলিশ সদস্য, দৌলতদিয়া ফেরিঘাটে ঝুঁকি নিয়ে অন্তত ৫০ যাত্রীর প্রাণরক্ষায় ভূমিকা রাখা ৩ নৌ পুলিশ সদস্য এবং মুন্সিগঞ্জের গজারিয়ায় রহস্যজনক কিশোরী হত্যা মামলার দ্রুত রহস্য উদ্ঘাটন ও আসামি গ্রেপ্তারে ভূমিকা রাখা ৩ কর্মকর্তা।

অনুষ্ঠানে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব (রুটিন দায়িত্ব) ড. জিয়াউদ্দিন আহমদ, পুলিশ মহাপরিদর্শক মো. আলী হোসেন ফকির, ডিএমপি কমিশনার মোসলেহ উদ্দিন আহমদসহ মন্ত্রণালয় ও পুলিশ সদর দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ভিওডি বাংলা/আ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ভারত-চীন জল্পনা পেরিয়ে প্রধানমন্ত্রীর প্রথম গন্তব্য মালয়েশিয়া
ভারত-চীন জল্পনা পেরিয়ে প্রধানমন্ত্রীর প্রথম গন্তব্য মালয়েশিয়া
দিল্লিতে বৈঠকে বসেছে বিজিবি-বিএসএফ, পুশইনের কড়া প্রতিবাদ ঢাকার
দিল্লিতে বৈঠকে বসেছে বিজিবি-বিএসএফ, পুশইনের কড়া প্রতিবাদ ঢাকার
২০ জুন গোল্ডকাপের ফাইনাল, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
২০ জুন গোল্ডকাপের ফাইনাল, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী