• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
মঙ্গলবার হাইকোর্টে যাচ্ছে রামিসা হত্যা মামলার ডেথ রেফারেন্স অবহেলা করলে চাকরি হারাতে হবে: ডিএসসিসি প্রশাসক বরাদ্দে বৈষম্যের অভিযোগ বিরোধী দলের আইজিপির সঙ্গে ইউএনডিপি প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ দায়িত্ব পাওয়ার অর্থ শুধু পদে 'বসে' থাকা নয়: প্রশাসক আবদুস সালাম বাণিজ্য ঘাটতি ৮ বিলিয়ন ডলার, ভারতের সঙ্গে সর্বোচ্চ: মন্ত্রী পাবনা আঞ্চলিক পাসপোর্ট অফিসের দুই কর্মকর্তার অপসারণ দাবিতে মানববন্ধন ট্রাফিক আইন লঙ্ঘনে রাজধানীতে একদিনে ১৫শ' মামলা ২২ লাখ শিক্ষার্থীর নজিরবিহীন অংশগ্রহণ, বদলে দিচ্ছে প্রাথমিক ক্রীড়া সংস্কৃতি ভারত-চীন জল্পনা পেরিয়ে প্রধানমন্ত্রীর প্রথম গন্তব্য মালয়েশিয়া

পাবনা আঞ্চলিক পাসপোর্ট অফিসের দুই কর্মকর্তার অপসারণ দাবিতে মানববন্ধন

পাবনা প্রতিনিধি    ৮ জুন ২০২৬, ০৮:১৫ পি.এম.
ছবি: ভিওডি বাংলা

পাবনা আঞ্চলিক পাসপোর্ট অফিসের দুই কর্মকর্তার অপসারণ দাবিতে মানববন্ধন কর্মসুচী পালন করেছেন ভুক্তভোগী সেবাগ্রহীতারা। 

সোমবার (৮ জুন) দুপুরে পাসপোর্ট অফিসের সামনে এ মানববন্ধন বর্মসূচী পালিত হয়। 

মানববন্ধন থেকে পাবনা আঞ্চলিক পাসপোর্ট অফিসের সহকারী পরিচালক আহসান উদ্দিন ও কন্ট্রোল অপারেটর ইমামুল হোসেনের দ্রুত অপসারণ দাবি করা হয়। 

মানববন্ধনে অংশগ্রহণকারীরা অভিযোগ করে বলেন, সংশ্লিষ্ট দুই কর্মকর্তার বিরুদ্ধে দীর্ঘদিন ধরে অনিয়ম, সেবাগ্রহীতাদের সাথে দুর্ব্যবহার এবং হয়রানির অভিযোগ রয়েছে। তারা বলেন, প্রয়োজনীয় কাগজপত্র জমা দেওয়ার পরও অনেক আবেদনকারীকে অযৌক্তিক কারণে বারবার অফিসে আসতে বাধ্য করেন। এতে সেবা গ্রহীতারা ভোগান্তির শিকার হচ্ছেন। তাই দ্রুত উল্লেখিত দুইজনকে অপসারণ দাবি করেন ভুক্তভোগীরা।

ভিওডি বাংলা/এমএস রহমান/এমএস 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
টুঙ্গিপাড়ায় পরীক্ষা কেন্দ্র পরিবর্তনের দাবিতে সড়ক অবরোধ
টুঙ্গিপাড়ায় পরীক্ষা কেন্দ্র পরিবর্তনের দাবিতে সড়ক অবরোধ
দেবীগঞ্জ পৌর বিএনপি থেকে নিশি আক্তারকে অব্যাহতি
দেবীগঞ্জ পৌর বিএনপি থেকে নিশি আক্তারকে অব্যাহতি
মেঘনার পানি ঢাকায় সরবরাহ করা হবে: মির্জা ফখরুল
মেঘনার পানি ঢাকায় সরবরাহ করা হবে: মির্জা ফখরুল