• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

বিএনপির সঙ্গে আইসিএপিপি মহাসচিবের সৌজন্য সাক্ষাৎ

নিজস্ব প্রতিবেদক    ৮ জুন ২০২৬, ১০:২৬ পি.এম.
ছবি: সংগৃহীত

আঞ্চলিক রাজনৈতিক সহযোগিতা ও গণতন্ত্রের বিকাশে পারস্পরিক সম্পর্ক আরও জোরদারের বিষয়ে আলোচনা করেছে বিএনপির প্রতিনিধিদল এবং এশীয় রাজনৈতিক দলসমূহের আন্তর্জাতিক সম্মেলনের (আইসিএপিপি) মহাসচিব অ্যাম্বাসেডর ওহ সং।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানিয়েছেন।

সোমবার (৮ জুন) বিকেলে ঢাকায় সফররত আইসিএপিপির মহাসচিব অ্যাম্বাসেডর ওহ সং বিএনপি চেয়ারপারসনের গুলশানস্থ রাজনৈতিক কার্যালয়ে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য এবং প্রধানমন্ত্রীর জনপ্রশাসনবিষয়ক উপদেষ্টা (মন্ত্রী পদমর্যাদা) মো. ইসমাইল জবিউল্লাহর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।

সাক্ষাৎকালে পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে মতবিনিময় হয়। পাশাপাশি আঞ্চলিক রাজনৈতিক সহযোগিতা, গণতন্ত্রের অগ্রগতি এবং আইসিএপিপি ও বিএনপির মধ্যকার বিদ্যমান সম্পর্ককে আরও শক্তিশালী করার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়।

বৈঠকে বিএনপির ভাইস চেয়ারম্যান ড. আসাদুজ্জামান রিপন, বিএনপি চেয়ারপারসন ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন এবং বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স উপস্থিত ছিলেন।

ভিওডি বাংলা/এমএস 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
উচ্ছৃঙ্খল শ্রেণি আবারও মাথাচাড়া দিয়ে উঠছে: যুবদল সভাপতি
উচ্ছৃঙ্খল শ্রেণি আবারও মাথাচাড়া দিয়ে উঠছে: যুবদল সভাপতি
প্রধানমন্ত্রীকে লেখা আওয়ামী লীগ নেতার চিঠি ভাইরাল
প্রধানমন্ত্রীকে লেখা আওয়ামী লীগ নেতার চিঠি ভাইরাল
রামিসা ধর্ষণ-হত্যার রায় নিয়ে যা বললেন জামায়াত আমির
রামিসা ধর্ষণ-হত্যার রায় নিয়ে যা বললেন জামায়াত আমির