• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
গুজব ও মানহানিকর কনটেন্টে কড়াকড়ি, বদলাচ্ছে সাইবার আইন মঙ্গলবার হাইকোর্টে যাচ্ছে রামিসা হত্যা মামলার ডেথ রেফারেন্স অবহেলা করলে চাকরি হারাতে হবে: ডিএসসিসি প্রশাসক বরাদ্দে বৈষম্যের অভিযোগ বিরোধী দলের আইজিপির সঙ্গে ইউএনডিপি প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ দায়িত্ব পাওয়ার অর্থ শুধু পদে 'বসে' থাকা নয়: প্রশাসক আবদুস সালাম বাণিজ্য ঘাটতি ৮ বিলিয়ন ডলার, ভারতের সঙ্গে সর্বোচ্চ: মন্ত্রী পাবনা আঞ্চলিক পাসপোর্ট অফিসের দুই কর্মকর্তার অপসারণ দাবিতে মানববন্ধন ট্রাফিক আইন লঙ্ঘনে রাজধানীতে একদিনে ১৫শ' মামলা ২২ লাখ শিক্ষার্থীর নজিরবিহীন অংশগ্রহণ, বদলে দিচ্ছে প্রাথমিক ক্রীড়া সংস্কৃতি

সমস্যা সমাধান ও উন্নয়নই আমাদের মূল অঙ্গীকার: প্রতিমন্ত্রী হাবিব

নিজস্ব প্রতিবেদক    ৮ জুন ২০২৬, ০৮:২৪ পি.এম.
ছবি: ভিওডি বাংলা

সমস্যা সমাধান ও উন্নয়নই আমাদের মূল অঙ্গীকার বলে মন্তব্য করেছেন রেলপথ মন্ত্রণালয় এবং সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব।

তিনি বলেন, জনগণই রাষ্ট্রের সকল ক্ষমতার উৎস এবং জনগণের অংশগ্রহণ ছাড়া উন্নয়ন কখনোই পূর্ণতা পায় না।

সোমবার (৮ জুন) রাজধানীর বাসাবো বৌদ্ধ মন্দির অডিটোরিয়ামে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) অঞ্চল-২ ও অঞ্চল-৫-এর আওতাধীন নাগরিক সেবা বিষয়ক গণশুনানিতে তিনি এ কথা বলেন।

বিশিষ্ট ব্যক্তিবর্গ, রাজনৈতিক নেতৃবৃন্দ, নাগরিক প্রতিনিধি ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের অংশগ্রহণে আয়োজিত এ গণশুনানির মূল বিষয় ছিল পরিষ্কার-পরিচ্ছন্নতা, মশক নিয়ন্ত্রণ, বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রম গতিশীলকরণ এবং জনগণের প্রত্যাশা অনুযায়ী জবাবদিহিতা নিশ্চিত করা।

প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব বলেন, জনগণই রাষ্ট্র, সরকার, জনপ্রতিনিধি ও প্রশাসনের বৈধতা ও শক্তির মূল ভিত্তি। তাই জনগণের কাছে জবাবদিহিতা কোনো অনুগ্রহ নয়; এটি সাংবিধানিক, নৈতিক ও রাজনৈতিক দায়িত্ব।

তিনি বলেন, জনগণের অর্থে পরিচালিত রাষ্ট্রে জনগণের জানার অধিকার রয়েছে কোথায় উন্নয়ন হচ্ছে, কীভাবে অর্থ ব্যয় হচ্ছে, কোন কাজ সম্পন্ন হয়েছে এবং ভবিষ্যৎ পরিকল্পনা কী। এই স্বচ্ছতাই সুশাসনের অন্যতম ভিত্তি।

তিনি আরও বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ৩১ দফা রাষ্ট্র সংস্কারের মূল দর্শন হলো জনগণকে সকল সিদ্ধান্তের কেন্দ্রবিন্দুতে রাখা। জনগণ শুধু ভোটার নয়, বরং রাষ্ট্র পরিচালনার প্রকৃত অংশীদার।

ঢাকা-৯ আসনের এই গণশুনানিকে তিনি অংশগ্রহণমূলক গণতন্ত্রের বাস্তব প্রতিফলন হিসেবে উল্লেখ করে বলেন, এখানে জনগণ তাদের সমস্যা, প্রশ্ন ও পরামর্শ তুলে ধরবেন এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জনগণের সামনে তাদের কার্যক্রমের জবাবদিহিতা উপস্থাপন করবে।

প্রতিমন্ত্রী জানান, ঢাকা-৯ আসনের সবুজবাগ, মুগদা, মান্ডা, বাসাবো ও দক্ষিণ বনশ্রীসহ বিভিন্ন এলাকায় ইতোমধ্যে সড়ক নির্মাণ, রাস্তা উন্নয়ন, আরসিসি ঢালাই, গভীর নর্দমা ও পাইপলাইন স্থাপনসহ গুরুত্বপূর্ণ উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন করা হয়েছে। আরও অনেক প্রকল্প চলমান রয়েছে।

তিনি বলেন, শুধু সিটি করপোরেশন বা জনপ্রতিনিধিদের একক প্রচেষ্টায় পরিচ্ছন্ন ও বাসযোগ্য নগর গড়া সম্ভব নয়। নাগরিক সচেতনতা ও সম্মিলিত অংশগ্রহণ অপরিহার্য। যেখানে-সেখানে ময়লা না ফেলা, পরিবেশ রক্ষা করা এবং নিজ নিজ এলাকার পরিচ্ছন্নতা বজায় রাখা নাগরিকদের দায়িত্ব।

প্রতিমন্ত্রী জানান, মুগদা হাসপাতালকে ৫০০ শয্যা থেকে অর্থ মন্ত্রণালয় ও স্বাস্থ্য মন্ত্রণালয়ের সহযোগিতায় ১,০০০ শয্যার হাসপাতালে উন্নীত করা হয়েছে। সেখানে জনবল, ওষুধ এবং আধুনিক সরঞ্জাম সংযোজন করা হবে এবং অতিরিক্ত শয্যার ব্যবস্থাও করা হবে।

তিনি আরও বলেন, হাসপাতালের অনিয়ম ও দুর্নীতির অভিযোগ গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে এবং ইতোমধ্যে প্রশাসনের সঙ্গে বৈঠক করে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

মাদক প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, মাদকের বিরুদ্ধে সরকার কঠোর অবস্থানে রয়েছে। ইতোমধ্যে অনেককে গ্রেপ্তার করা হয়েছে এবং ভবিষ্যতেও এ ধরনের অপরাধের বিরুদ্ধে সর্বোচ্চ ব্যবস্থা নেওয়া হবে।

গণশুনানিতে তিনি সিটি করপোরেশনের কর্মকর্তাদের উদ্দেশে বলেন, জন্মনিবন্ধন, নাগরিক সেবা, মশক নিয়ন্ত্রণ, পরিচ্ছন্নতা ও স্ট্রিট লাইটসহ মৌলিক সেবাগুলোতে কোনো অবহেলা বরদাশত করা হবে না।

তিনি বলেন, রাজনৈতিক নেতৃবৃন্দ ও সিটি করপোরেশনের সহযোগিতায় জনগণের প্রত্যাশা পূরণে কাজ অব্যাহত থাকবে।

ভিওডি বাংলা/খতিব/এমএস  

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ভারত-চীন জল্পনা পেরিয়ে প্রধানমন্ত্রীর প্রথম গন্তব্য মালয়েশিয়া
ভারত-চীন জল্পনা পেরিয়ে প্রধানমন্ত্রীর প্রথম গন্তব্য মালয়েশিয়া
দিল্লিতে বৈঠকে বসেছে বিজিবি-বিএসএফ, পুশইনের কড়া প্রতিবাদ ঢাকার
দিল্লিতে বৈঠকে বসেছে বিজিবি-বিএসএফ, পুশইনের কড়া প্রতিবাদ ঢাকার
২০ জুন গোল্ডকাপের ফাইনাল, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
২০ জুন গোল্ডকাপের ফাইনাল, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী