• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
পাবনা আঞ্চলিক পাসপোর্ট অফিসের দুই কর্মকর্তার অপসারণ দাবিতে মানববন্ধন ট্রাফিক আইন লঙ্ঘনে রাজধানীতে একদিনে ১৫শ' মামলা ২২ লাখ শিক্ষার্থীর নজিরবিহীন অংশগ্রহণ, বদলে দিচ্ছে প্রাথমিক ক্রীড়া সংস্কৃতি ভারত-চীন জল্পনা পেরিয়ে প্রধানমন্ত্রীর প্রথম গন্তব্য মালয়েশিয়া দিল্লিতে বৈঠকে বসেছে বিজিবি-বিএসএফ, পুশইনের কড়া প্রতিবাদ ঢাকার ভাই বোনের সম্পত্তি দখলে রেখেছেন আ. লীগ নেতা ২০ জুন গোল্ডকাপের ফাইনাল, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী রাজধানীর সোনারগাঁও সিগন্যালে পুলিশকে মারধর, নারীসহ ৩ জনের সাজা ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ৬২৮ ১ কোটি ৭ লাখ শিক্ষার্থী পাচ্ছে ফ্রি ইউনিফর্ম-ব্যাগ-জুতা

ট্রাফিক আইন লঙ্ঘনে রাজধানীতে একদিনে ১৫শ' মামলা

নিজস্ব প্রতিবেদক    ৮ জুন ২০২৬, ০৬:৫৯ পি.এম.
ফাইল ছবি

রাজধানীতে ট্রাফিক শৃঙ্খলা নিশ্চিত করতে পরিচালিত বিশেষ অভিযানে একদিনেই ১ হাজার ৫৪৪টি মামলা করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ। একই অভিযানে শত শত যানবাহন ডাম্পিং ও রেকার করা হয়েছে।

রবিবার (৭ জুন) রাজধানীর বিভিন্ন এলাকায় একযোগে অভিযান চালিয়ে এসব মামলা করা হয় বলে সোমবার (৮ জুন) ডিএমপির ট্রাফিক বিভাগ সূত্রে জানা গেছে।

সূত্র অনুযায়ী, রমনা ট্রাফিক বিভাগে বাস, ট্রাক, কাভার্ডভ্যান, সিএনজি ও মোটরসাইকেলসহ বিভিন্ন ধরনের যানবাহনের বিরুদ্ধে মোট ১০৯টি মামলা হয়েছে। এর মধ্যে রয়েছে ৩০টি বাস, ১টি ট্রাক, ৬টি কাভার্ডভ্যান, ৭টি সিএনজি এবং ৩৪টি মোটরসাইকেল।

লালবাগ বিভাগে ১৪৭টি মামলার মধ্যে ১৯টি বাস এবং ৬১টি মোটরসাইকেলসহ বিভিন্ন যানবাহন রয়েছে।

মতিঝিল বিভাগে সর্বোচ্চ ২৯৬টি মামলা হয়েছে। এখানে ৩৪টি বাস, ২টি ট্রাক, ২১টি কাভার্ডভ্যান, ৫৯টি সিএনজি ও ১৩৩টি মোটরসাইকেলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়।

ওয়ারী বিভাগে মোট ২১৬টি মামলা হয়েছে, যেখানে ৩২টি বাস, ২২টি ট্রাক, ২২টি কাভার্ডভ্যান, ২৫টি সিএনজি ও ৬৩টি মোটরসাইকেল অন্তর্ভুক্ত রয়েছে।

তেজগাঁও বিভাগে ১৪৫টি মামলা, মিরপুর বিভাগে ২৯৬টি মামলা এবং উত্তরা বিভাগে ৯৪টি মামলা করা হয়েছে। অন্যদিকে গুলশান বিভাগে ২৪১টি মামলা হয়েছে।

অভিযান চলাকালে মোট ৪৭৩টি যানবাহন ডাম্পিং করা হয় এবং ২১২টি গাড়ি রেকার করা হয়েছে বলে জানিয়েছে ট্রাফিক বিভাগ।

ডিএমপি জানায়, রাজধানীতে ট্রাফিক শৃঙ্খলা বজায় রাখতে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।

ভিওডি বাংলা/এমএস 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
খিলক্ষেতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ২৯
খিলক্ষেতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ২৯
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে সরকারের যেসব প্রস্তুতি
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে সরকারের যেসব প্রস্তুতি
ধানমন্ডির জলাবদ্ধতা নিরসনে ৩৫০ কোটি টাকার প্রকল্প বাস্তবায়ন হবে: মন্ত্রী রবিউল
ধানমন্ডির জলাবদ্ধতা নিরসনে ৩৫০ কোটি টাকার প্রকল্প বাস্তবায়ন হবে: মন্ত্রী রবিউল