• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
গুজব ও মানহানিকর কনটেন্টে কড়াকড়ি, বদলাচ্ছে সাইবার আইন মঙ্গলবার হাইকোর্টে যাচ্ছে রামিসা হত্যা মামলার ডেথ রেফারেন্স অবহেলা করলে চাকরি হারাতে হবে: ডিএসসিসি প্রশাসক বরাদ্দে বৈষম্যের অভিযোগ বিরোধী দলের আইজিপির সঙ্গে ইউএনডিপি প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ দায়িত্ব পাওয়ার অর্থ শুধু পদে 'বসে' থাকা নয়: প্রশাসক আবদুস সালাম বাণিজ্য ঘাটতি ৮ বিলিয়ন ডলার, ভারতের সঙ্গে সর্বোচ্চ: মন্ত্রী পাবনা আঞ্চলিক পাসপোর্ট অফিসের দুই কর্মকর্তার অপসারণ দাবিতে মানববন্ধন ট্রাফিক আইন লঙ্ঘনে রাজধানীতে একদিনে ১৫শ' মামলা ২২ লাখ শিক্ষার্থীর নজিরবিহীন অংশগ্রহণ, বদলে দিচ্ছে প্রাথমিক ক্রীড়া সংস্কৃতি

গোবিন্দগঞ্জে সাবেক উপজেলা চেয়ারম্যানের বাড়িতে ডাকাতি

গাইবান্ধা প্রতিনিধি    ৮ জুন ২০২৬, ০৮:৫৫ পি.এম.
ছবি: ভিওডি বাংলা

গাইবান্ধার গোবিন্দগঞ্জে সাবেক উপজেলা চেয়ারম্যানের বাড়িতে সংঘবদ্ধ ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতরা বাড়ির সদস্যদের জিম্মি করে নগদ টাকা, স্বর্ণালংকার, মোটরসাইকেল, ল্যাপটপ ও মোবাইল ফোনসহ বিপুল পরিমাণ মূল্যবান মালামাল লুট করে নিয়ে গেছে। ঘটনাটি উপজেলার দরবস্ত ইউনিয়নের মধ্যপাড়া গ্রামে অবস্থিত গোবিন্দগঞ্জ উপজেলার প্রথম সাবেক চেয়ারম্যান মরহুম মজিবর রহমানের বাড়িতে ঘটে।

পরিবার সূত্রে জানা যায়, গত রোববার (৭ জুন) রাত আনুমানিক ৩টার দিকে একদল ডাকাত বাড়িতে প্রবেশ করে। মরহুম মজিবর রহমানের স্ত্রী জানান, গভীর রাতে পাশের কক্ষে শব্দ শুনে তার ঘুম ভেঙে যায়। তিনি ঘরের দরজা খুলে বাইরে বের হলে ডাকাত দলের সদস্যরা তাকে জিম্মি করে হাত ও মুখ বেঁধে ফেলে। একই সঙ্গে তার ছেলেকেও অন্য একটি কক্ষে অবরুদ্ধ করে রাখা হয়।

এ সময় ডাকাতরা ঘরে থাকা একটি পালসার মোটরসাইকেল, একটি ল্যাপটপ, দুটি দামি মোবাইল ফোন, একটি স্বর্ণের চেইন এবং নগদ ১ লাখ ৪০ হাজার টাকাসহ অন্যান্য মূল্যবান মালামাল লুট করে নিয়ে যায়।ডাকাত দল চলে যাওয়ার পর পরিবারের সদস্যরা চিৎকার করলে স্থানীয় লোকজন ঘটনাস্থলে ছুটে আসেন। পরে বিষয়টি আইনশৃঙ্খলা বাহিনীকে অবহিত করা হয়।

এদিকে স্থানীয় বাসিন্দারা জানান, মধ্যপাড়া গ্রামে সাম্প্রতিক সময়ে একের পর এক চুরি, ডাকাতি ও বিভিন্ন অপ্রীতিকর ঘটনা ঘটছে। এতে এলাকার মানুষের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। তারা দ্রুত অপরাধীদের শনাক্ত ও গ্রেপ্তারের পাশাপাশি এলাকায় রাতের নিরাপত্তা জোরদারের দাবি জানিয়েছেন।

এ বিষয়ে সংশ্লিষ্ট থানার কর্মকর্তা ওসি মোজাম্মেল হক বলেন, আমরা ঘটনাস্থলে সরজমিনে গিয়ে  তদন্ত করে আইন অনুযায়ী ব্যবস্থা নিব।

ভিওডি বাংলা/আ


  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
টুঙ্গিপাড়ায় পরীক্ষা কেন্দ্র পরিবর্তনের দাবিতে সড়ক অবরোধ
টুঙ্গিপাড়ায় পরীক্ষা কেন্দ্র পরিবর্তনের দাবিতে সড়ক অবরোধ
দেবীগঞ্জ পৌর বিএনপি থেকে নিশি আক্তারকে অব্যাহতি
দেবীগঞ্জ পৌর বিএনপি থেকে নিশি আক্তারকে অব্যাহতি
মেঘনার পানি ঢাকায় সরবরাহ করা হবে: মির্জা ফখরুল
মেঘনার পানি ঢাকায় সরবরাহ করা হবে: মির্জা ফখরুল