• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
মঙ্গলবার হাইকোর্টে যাচ্ছে রামিসা হত্যা মামলার ডেথ রেফারেন্স অবহেলা করলে চাকরি হারাতে হবে: ডিএসসিসি প্রশাসক বরাদ্দে বৈষম্যের অভিযোগ বিরোধী দলের আইজিপির সঙ্গে ইউএনডিপি প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ দায়িত্ব পাওয়ার অর্থ শুধু পদে 'বসে' থাকা নয়: প্রশাসক আবদুস সালাম বাণিজ্য ঘাটতি ৮ বিলিয়ন ডলার, ভারতের সঙ্গে সর্বোচ্চ: মন্ত্রী পাবনা আঞ্চলিক পাসপোর্ট অফিসের দুই কর্মকর্তার অপসারণ দাবিতে মানববন্ধন ট্রাফিক আইন লঙ্ঘনে রাজধানীতে একদিনে ১৫শ' মামলা ২২ লাখ শিক্ষার্থীর নজিরবিহীন অংশগ্রহণ, বদলে দিচ্ছে প্রাথমিক ক্রীড়া সংস্কৃতি ভারত-চীন জল্পনা পেরিয়ে প্রধানমন্ত্রীর প্রথম গন্তব্য মালয়েশিয়া

বাংলাদেশ সীমান্তে কাঁটাতারের বেড়া, বিক্ষোভে ভারতীয় গ্রামবাসী

আন্তর্জাতিক ডেস্ক    ৮ জুন ২০২৬, ০৮:০৩ পি.এম.
ছবি: সংগৃহীত

বাংলাদেশ সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণ ঘিরে ভারতের মেঘালয়ের একটি সীমান্তবর্তী গ্রামে চরম অসন্তোষ দেখা দিয়েছে। এ অবস্থায় নির্মাণকাজ বন্ধের দাবিতে বিক্ষোভে নেমেছেন গ্রামবাসীরা।

বর্তমান পরিকল্পনা অনুযায়ী বেড়া নির্মিত হলে পুরো গ্রামই নিরাপত্তা বেষ্টনীর বাইরে চলে যাবে এবং ভারতের মূল ভূখণ্ডের সঙ্গে তাদের যোগাযোগ ও নিরাপত্তা ঝুঁকির মুখে পড়বে বলে আশঙ্কা স্থানীয় বাসিন্দাদের। 

ভারতীয় সংবাদমাধ্যম দ্য হিন্দু জানিয়েছে, ভারত-বাংলাদেশ সীমান্তবর্তী  মেঘালয়ের লিংখং গ্রামের বাসিন্দারা রোববার বিক্ষোভ কর্মসূচি পালন করেন। তাদের দাবি, আন্তর্জাতিক সীমান্তের শূন্যরেখা বরাবর কাঁটাতারের বেড়া নির্মাণ করতে হবে, যাতে গ্রামটি ভারতের অভ্যন্তরে এবং নিরাপত্তা বেষ্টনীর মধ্যে থাকে।

পূর্ব খাসি হিলস জেলার লিংখং গ্রামটি সীমান্তের একেবারে কাছাকাছি অবস্থিত। গ্রামের অনেক বাড়িঘর বাংলাদেশের বসতিপূর্ণ এলাকার মাত্র কয়েক মিটার দূরে। আন্তর্জাতিক নিয়ম অনুযায়ী সীমান্তের শূন্যরেখা থেকে অন্তত ১৫০ গজ দূরে কাঁটাতারের বেড়া নির্মাণ করা হয়। 

স্থানীয়দের ভাষ্য, করোনা মহামারির সময় তারা নিজ উদ্যোগে বাঁশের বেড়া নির্মাণ করে দুই দেশের বসতির মধ্যে একটি পৃথক সীমারেখা তৈরি করেছিলেন।

বিক্ষোভ শেষে গ্রামবাসীরা সংশ্লিষ্ট উপ-বিভাগীয় কর্মকর্তার কাছে স্মারকলিপি জমা দিয়ে চলমান বেড়া নির্মাণকাজ অবিলম্বে স্থগিতের দাবি জানান ।

গ্রামপ্রধান রামু বলেন, তারা সীমান্তে বেড়া নির্মাণের বিরোধিতা করছেন না। তবে বেড়াটি এমনভাবে নির্মাণ করতে হবে যাতে লিংখং গ্রাম নিরাপত্তা বেষ্টনীর বাইরে না পড়ে। যদি বর্তমান নকশা বাস্তবায়িত হলে গ্রামের বাসিন্দারা নানা ধরনের নিরাপত্তা ও যোগাযোগ সমস্যার মুখোমুখি হতে পারেন।

স্থানীয় বাসিন্দা রিমা খংসদির উদ্বেগ প্রকাশ করে বলেন, বর্তমান পরিকল্পনা কার্যকর হলে গ্রামের ভবিষ্যৎ অনিশ্চয়তার মুখে পড়বে। তিনি রাজ্য সরকারের প্রতি গ্রামবাসীর উদ্বেগকে গুরুত্ব দিয়ে কেন্দ্রীয় সরকারের কাছে তা তুলে ধরার আহ্বান জানান।

ভারতীয় কর্তৃপক্ষ জানিয়েছে, বাংলাদেশ সীমান্তকে আরও সুরক্ষিত করতে সীমান্তজুড়ে বেড়া নির্মাণের কাজ অব্যাহত রয়েছে। মেঘালয়ের সঙ্গে বাংলাদেশের প্রায় ৪৪৪ কিলোমিটার দীর্ঘ সীমান্ত রয়েছে। তবে স্থানীয় জটিলতা ও দুর্গম ভৌগোলিক অবস্থার কারণে এখনো প্রায় ৮০ কিলোমিটার এলাকায় বেড়া নির্মাণ সম্পন্ন হয়নি।

ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের এক জ্যেষ্ঠ কর্মকর্তা জানিয়েছেন, লিংখং গ্রামের বাসিন্দাদের নিরাপত্তা নিশ্চিত করতে সেখানে একটি চৌকি স্থাপন করা হয়েছে। গ্রামবাসীদের সুরক্ষায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। 

ভারতের স্বরাষ্ট্র বিভাগের এক জ্যেষ্ঠ কর্মকর্তা জানান, যেসব এলাকায় বসতি ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে, সেখানে শূন্যরেখা বরাবর এক সারির বেড়া নির্মাণের প্রস্তাব নিয়ে বাংলাদেশের সঙ্গে আলোচনা চলছে। তবে এ বিষয়ে বাংলাদেশ সরকার এখনো চূড়ান্ত কোনো সিদ্ধান্ত দেয়নি। 

ভিওডি বাংলা/আরকেএইচ/আ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ইসরায়েলে ভয়াবহ হামলার কারণ জানাল আইআরজিসি
ইসরায়েলে ভয়াবহ হামলার কারণ জানাল আইআরজিসি
এবার ইয়েমেনের ক্ষেপণাস্ত্র হামলা, ইসরায়েলজুড়ে বাজছে সাইরেন
এবার ইয়েমেনের ক্ষেপণাস্ত্র হামলা, ইসরায়েলজুড়ে বাজছে সাইরেন
ইসরায়েলের পাল্টা হামলা, ইরানের ৩ শহরে বিস্ফোরণ
ইসরায়েলের পাল্টা হামলা, ইরানের ৩ শহরে বিস্ফোরণ