• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
ট্রাফিক আইন লঙ্ঘনে রাজধানীতে একদিনে ১৫শ' মামলা ২২ লাখ শিক্ষার্থীর নজিরবিহীন অংশগ্রহণ, বদলে দিচ্ছে প্রাথমিক ক্রীড়া সংস্কৃতি ভারত-চীন জল্পনা পেরিয়ে প্রধানমন্ত্রীর প্রথম গন্তব্য মালয়েশিয়া দিল্লিতে বৈঠকে বসেছে বিজিবি-বিএসএফ, পুশইনের কড়া প্রতিবাদ ঢাকার ভাই বোনের সম্পত্তি দখলে রেখেছেন আ. লীগ নেতা ২০ জুন গোল্ডকাপের ফাইনাল, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী রাজধানীর সোনারগাঁও সিগন্যালে পুলিশকে মারধর, নারীসহ ৩ জনের সাজা ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ৬২৮ ১ কোটি ৭ লাখ শিক্ষার্থী পাচ্ছে ফ্রি ইউনিফর্ম-ব্যাগ-জুতা আদ্-দ্বীন হাসপাতাল নিয়ে জনস্বার্থে সিদ্ধান্ত হবে: স্বাস্থ্যমন্ত্রী

ভাঙছে মমতার তৃণমূল, গোপন বৈঠকে এমপিরা

আন্তর্জাতিক ডেস্ক    ৮ জুন ২০২৬, ০৬:৪৪ পি.এম.
ছবি: ভিওডি বাংলা গ্রাফিক্স

ভাঙার মুখে তৃণমূলের সংসদীয় দল। দিল্লিতে ইন্ডিয়ার বৈঠকে যোগ দিয়েছেন মমতা ব্যানার্জি এবং অভিষেক ব্যানার্জি। 

অন্যদিকে দিল্লিতেই গোপন বৈঠকে বসেছেন তৃণমূলের একাধিক সাংসদ। প্রসুন ব্যানার্জি, শতাব্দী রায়, কাকলি ঘোষ দস্তিদারদের মতো সাংসদরা বসেছেন বৈঠকে। 

সূত্রের খবর, পরিষদীয় দলের মতো লোকসভার অভ্যন্তরে আলাদা বল্ক তৈরি করতে পারেন এই বিদ্রোহী সাংসদরা। লোকসভায় ২৯ জন তৃণমূল সাংসদের মধ্যে ২০ জন বৈঠকের রয়েছেন বলে খরব। 

উল্লেখ্য স্পিকারের কাছে তারা যদি চিঠি দিয়ে নিজেদের ‘আসল তৃণমূল’ বলে দাবি করেন তবে সেই ক্ষেত্রে বিধানসভার মতো লোকসভাতেও ভেঙে যাবে তৃণমূল। 

তবে এখানে জল্পনা রয়েছে এই সাংসদরা কি বিজেপিতে সরাসরি যাবেন? কারণ দিল্লিতে থাকা শুভেন্দু অধিকারীর সাথে কয়েকজন যোগাযোগ করেছেন বলেও জানা যাচ্ছে। সেই ক্ষেত্রে লোকসভায় বিল পাশ করাতে আর কোন সমস্যা হবে না বিজেপির।

আবার এও শোনা যাচ্ছে যে অনেক সাংসদ নিজেদের সাংসদ পদ ছেড়ে দিতে চায়। দলও ছাড়তে চায় তারা। এদিন রাজ্যসভার সাংসদ পদ ছেড়েছেন সুখেন্দুশেখর রায়। দলের বিরুদ্ধে ক্ষোভ উগ্রে দিয়েছেন তিনি। নিশানা করেছেন নেতৃত্বকে।

সুখেন্দুশেখরকে সমর্থন জানিয়ে ঋতব্রত ব্যানার্জি এদিন বলেন, ‘সুখেন্দু দা যা বলেছেন তার সাথে আমরা একমত।’ ডেরেককে নিশানা করে তিনি বলেন, ‘অভিষেক ব্যানার্জির কুইজ মাস্টারের ভাঁড়ামো সংসদ পর্যন্ত পৌঁছে গিয়েছে।’

সূত্র: গণশক্তি সারাক্ষণ

ভিওডি বাংলা/আরআর/আ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ইসরায়েলে ভয়াবহ হামলার কারণ জানাল আইআরজিসি
ইসরায়েলে ভয়াবহ হামলার কারণ জানাল আইআরজিসি
এবার ইয়েমেনের ক্ষেপণাস্ত্র হামলা, ইসরায়েলজুড়ে বাজছে সাইরেন
এবার ইয়েমেনের ক্ষেপণাস্ত্র হামলা, ইসরায়েলজুড়ে বাজছে সাইরেন
ইসরায়েলের পাল্টা হামলা, ইরানের ৩ শহরে বিস্ফোরণ
ইসরায়েলের পাল্টা হামলা, ইরানের ৩ শহরে বিস্ফোরণ