• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

নিজ নাগরিকদের ইরান ছাড়তে বলেছে ভারত

   ৮ জুন ২০২৬, ০৩:৩৭ পি.এম.
ছবি: সংগৃহীত

ইসরায়েল ও ইরানের মধ্যে নতুন করে সংঘাত তীব্র হওয়ায় ইরানে অবস্থানরত ভারতীয় নাগরিকদের দ্রুত দেশটি ত্যাগের আহ্বান জানিয়েছে ভারত সরকার। খবর টাইমস অব ইন্ডিয়ার।

তেহরানে অবস্থিত ভারতীয় দূতাবাস এক সতর্কবার্তায় জানিয়েছে, ভারতীয়দের আপাতত ইরান সফর এড়িয়ে চলা উচিত। যারা বর্তমানে ইরানে রয়েছেন, তাদের যত দ্রুত সম্ভব উপলব্ধ পরিবহন ব্যবস্থায় দেশ ছাড়ার পরামর্শ দেওয়া হয়েছে।

সাম্প্রতিক দিনগুলোতে ইরান ও ইসরায়েলের মধ্যে পাল্টাপাল্টি হামলা বেড়ে যাওয়ায় মধ্যপ্রাচ্যে বৃহত্তর সংঘাতের আশঙ্কা তৈরি হয়েছে। এই পরিস্থিতিতে নাগরিকদের নিরাপত্তার কথা বিবেচনা করেই ভারত এ নির্দেশনা দিয়েছে।

ভিওডি বাংলা/আরআর/আ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
‘যথেষ্ট হয়েছে, জেদ ভুলে আলোচনায় ফিরে আসুন’
ইরানকে ডোনাল্ড ট্রাম্প ‘যথেষ্ট হয়েছে, জেদ ভুলে আলোচনায় ফিরে আসুন’
ইসরায়েলের পাল্টা জবাব নিয়ে যা বললেন ট্রাম্প
ইরানের ক্ষেপণাস্ত্র হামলা ইসরায়েলের পাল্টা জবাব নিয়ে যা বললেন ট্রাম্প
ইরান-ইরাক ও সিরিয়ার আকাশসীমা বন্ধ ঘোষণা
ইসরায়েলে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ ইরান-ইরাক ও সিরিয়ার আকাশসীমা বন্ধ ঘোষণা