ইসরায়েলি জাহাজ চলাচলে হুতির নিষেধাজ্ঞা

ইরানের পাশাপাশি ইয়েমেনের হুতি বিদ্রোহীরাও হামলা চালাচ্ছে ইসরায়েল। এবার আন্তর্জাতিক সমুদ্রসীমায় ইসরায়েলের জাহাজ চলাচলে সম্পূর্ণ নিষেধাজ্ঞা জারি করেছে হুতিরা।
সোমবার (৮ জুন) সকালে মধ্য ইসরায়েল লক্ষ্য করে চালানো ক্ষেপণাস্ত্র হামলার দায় স্বীকার করার পাশাপাশি লোহিত সাগরে ইসরায়েলি মালিকানাধীন বা ইসরায়েলগামী সব ধরনের বাণিজ্যিক জাহাজ চলাচল সম্পূর্ণ বন্ধ করে দেওয়ার ঘোষণা দিয়েছে তারা।
হুতিদের সামরিক মুখপাত্র দাবি করেছেন, তারা ইসরায়েলের রাজধানী তেল আবিব ও এর আশপাশের এলাকার গুরুত্বপূর্ণ স্থাপনা লক্ষ্য করে ব্যালিস্টিকি ক্ষেপণাস্ত্র ক্ষপণাস্ত্র নিক্ষেপ করেছে।
ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) এ হামলার সত্যতা নিশ্চিত করেছে। তারা জানিয়েছে, আজ সকালে ইয়েমেন থেকে একটি ক্ষেপণাস্ত্র ছোড়া হয়। ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আকাশেই ওই ক্ষেপণাস্ত্র প্রতিহত করতে সক্ষম হয়েছে।
হামলার পরপর হুতিরা লোহিত সাগর নিয়ে তাদের নতুন এবং কঠোর সামরিক নীতি ঘোষণা করে। এক বিবৃতিতে তারা জানায়, লোহিত সাগরে ইসরায়েলি সামুদ্রিক নৌযান চলাচলের ওপর এখন থেকে সামগ্রিক নিষেধাজ্ঞা জারি করা হলো। এই জলসীমায় ইসরায়েলের যেকোনো ধরণের চলাচল তাদের বাহিনীর বৈধ সামরিক লক্ষ্যবস্তু হিসেবে বিবেচনা করা হবে।
কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ বাব আল-মান্দেব প্রণালি। লোহিত সাগর অঞ্চলে এই প্রণালির অবস্থান হওয়ায় বাণিজ্যিক দিক থেকে তার বিশেষ গুরুত্ব রয়েছে। হুতিরা এর আগেও ইসরায়েলি ও যুক্তরাষ্ট্রের বা তাদের মিত্রদের পণ্যবাহী জাহাজে বেশ কয়েকবার ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছিল।
ভিওডি বাংলা/আরআর/আ







