টপ নিউজ
যাত্রাবাড়ীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৪
নিজস্ব প্রতিবেদক
৮ জুন ২০২৬, ০৪:৪৫ এ.এম.

ছবি: সংগৃহীত
রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত ১৪ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রোববার (৭ জুন) ডিএমপির মিডিয়া ও পাবলিক রিলেশন্স বিভাগের উপ-কমিশনার (ডিসি) এন এম নাসিরুদ্দিন এ তথ্য জানিয়েছেন।
গ্রেপ্তারকৃতরা হলেন- মো. আলাউদ্দিন, মো. লিমন, মো. ইয়াসিন, মো. তারেক, মো. জুয়েল, রাসেল মুন্সি, মো. জুয়েল, আশিক, হৃদয়, মো. সামিউল, মো. দেলোয়ার, কামাল হোসেন, মো. বাবু ও বাপ্পী ঢালী।
যাত্রাবাড়ী থানার বরাতে ডিসি নাসিরুদ্দিন বলেন, শনিবার (৬ জুন) যাত্রাবাড়ী থানা পুলিশ বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধে জড়িত ১৪ জনকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃতদের আদালতে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।
ভিওডি বাংলা/এফএ







