ঢাকার ছয় থানায় গ্রেপ্তার ৫৬

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) তেজগাঁও বিভাগের ছয়টি থানার অপরাধপ্রবণ এলাকায় বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত ৫৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে তেজগাঁও থানায় একজন, শেরেবাংলা নগর থানায় ১৪ জন, মোহাম্মদপুর থানায় ২২ জন, আদাবর থানায় ৭ জন, তেজগাঁও শিল্পাঞ্চল থানায় ৬ জন ও হাতিরঝিল থানায় ৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
রোববার (৭ জুন) ডিএমপির তেজগাঁও বিভাগ সূত্রে এ তথ্য জানা গেছে।
গ্রেপ্তারকৃতরা হলেন- জুয়েল, আলী হোসেন, আহাদুল ইসলাম, জুনায়েদ হাসান রাফি, নয়ন, আরাফাত হোসেন সাগর, সুমন, মিরাজ (১৮), আলিফ, ইমন, রাজা, জয়নাল আবেদীন, রাজা, লিটন, নাসির হোসেন, রুবেল, রাব্বী হোসেন, আলী আকবর, আল আমিন, আল আমিন, আলামিন, মাহালুম, মাহে আলম, গোলাম রসুল, নুর মোহাম্মদ, ইব্রাহীম, ফয়সাল, বিজয় চন্দ্র দেবনাথ, মনির তামজিদ, আবেদ, আব্দুল কাদের, আপন চন্দ্র দাশ, জহির হোসেন, সাকিব হোসেন, ইবাদুর রহমান সিফাত, রাজিম রহমান, কাইয়ুম, শুভ, মাহমুদুল হাসান হাসু, মাহমুদুল হাসান হাসু, হীরা, সোহাগ, সোহাগ, সাগর, মোকলেছুর, আল আমিন ইসলাম, শামীম মিয়া, ইয়াছিন পারভেজ, সোহেল ওরফে মামুন, শাহিন হোসেন, সুজন মিয়া, রাকিব হোসেন, ইমরান, সুমন, রাব্বী ইসলাম, আকাশ হোসেন।
ডিএমপি সূত্র জানায়, গ্রেপ্তারকৃতদের আদালতে পাঠানো হয়েছে।
ভিওডি বাংলা/এফএ







