• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

আদ্-দ্বীন হাসপাতাল নিয়ে জনস্বার্থে সিদ্ধান্ত হবে: স্বাস্থ্যমন্ত্রী

   ৮ জুন ২০২৬, ০৩:৫৬ পি.এম.
স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। ছবি: সংগৃহীত

আদ্-দ্বীন হাসপাতালের বিষয়ে জনস্বার্থে সিদ্ধান্ত নেয়া হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।

সোমবার (৮ জুন) সকালে নিজ মন্ত্রণালয়ে ডেঙ্গু রোগীদের চিকিৎসার সুবিধার্থে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ফার্মাসিউটিক্যালস ইন্ডাস্ট্রিজ কর্তৃক অনুদান হিসেবে ১ লাখ ইন্ট্রাভেনাস ফ্লুইড (আইভি স্যালাইন) হস্তান্তর অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

তিনি বলেন, ‘হাসপাতাল কর্তৃপক্ষ কাকে কী ক্ষতিপূরণ দেবে, তা তাদের ব্যাপার।’

তিনি আরও বলেন, ‘হাসপাতাল কর্তৃপক্ষ যেহেতু সময় চেয়েছে, তাই তাদের সময় দেয়া হয়েছে। শিশুদের মৃত্যুর বিষয়টি নিয়ে সরকারের পক্ষ থেকে কোনো ধরনের অবহেলা করা হবে না।’

সরকার স্বচ্ছভাবে এই বিষয়টিতে কাজ এগিয়ে নিচ্ছে বলেও জানান তিনি।

এদিকে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি প্রসঙ্গে সাখাওয়াত হোসেন বলেন, ‘সারা দেশে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতির বিষয়ে আলোচনা করে সমাধান করবে সরকার।’

ভিওডি বাংলা/আরআর/আ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
হামের উপসর্গে তিন শিশুর মৃত্যু, আক্রান্ত ১০৩২
হামের উপসর্গে তিন শিশুর মৃত্যু, আক্রান্ত ১০৩২
ছয় নবজাতকের মৃত্যুতে হাসপাতাল বন্ধের পদক্ষেপ নেয়া বেআইনি: শিশির মনির
ছয় নবজাতকের মৃত্যুতে হাসপাতাল বন্ধের পদক্ষেপ নেয়া বেআইনি: শিশির মনির
লার্ভা পেলে জরিমানার হুঁশিয়ারি স্বাস্থ্যমন্ত্রীর
লার্ভা পেলে জরিমানার হুঁশিয়ারি স্বাস্থ্যমন্ত্রীর