• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

র‍্যাবের শ্বাসরুদ্ধকর অভিযানে প্রবাসী প্রকৌশলী উদ্ধার, আটক ৪

চট্টগ্রাম প্রতিনিধি    ৮ জুন ২০২৬, ০৯:১৫ এ.এম.
ছবি: সংগৃহীত

চট্টগ্রামে অস্ত্র ঠেকিয়ে এক প্রবাসী প্রকৌশলীকে অপহরণের দুই ঘণ্টার মধ্যেই উদ্ধার করেছে র‌্যাব। এ ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে চারজনকে আটক করা হয়েছে।

রোববার (৭ জুন) সন্ধ্যায় নগরীর বন্দর থানাধীন সিএসডি গোডাউন এলাকার গহীন পাহাড় থেকে মনিরুল ইসলাম নামে ওই কাতারপ্রবাসীকে উদ্ধার করা হয়।

র‍্যাব সূত্র থেকে জানা গেছে, রাঙ্গুনিয়ার নিজ গ্রাম থেকে ওই কাতারপ্রবাসী মনিরুলকে অস্ত্র ঠেকিয়ে তুলে আনে অপহরণকারীরা। পরে পাহাড়ের গহীনে নিয়ে গিয়ে তার ওপর মুক্তিপণ আদায়ের জন্য নির্যাতন চালানো হয়। পরিবারের কাছে ১০ লাখ টাকা মুক্তিপণ দাবি করে অপহরণকারীরা। একপর্যায়ে টাকার অঙ্ক দাঁড়ায় ৩ লাখে।

খবর পাওয়ার পর অভিযানে নামে র‍্যাবের একটি দল। মুক্তিপণের সেই টাকা নিয়ে পরিবারের সদস্যরা নির্ধারিত স্থানে গেলে একপর্যায়ে হাতেনাতে আটক করা হয় ৪ অপহরণকারীকে।

র‍্যাব জানায়, আহত অবস্থায় উদ্ধার করা হয় প্রবাসী মনিরুল ইসলামকে। আর চারজনকে আটক করা হয়েছে।

ভিওডি বাংলা/এফএ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বানারীপাড়ার সাবেক পৌর মেয়র মঞ্জু মোল্লা গ্রেপ্তার
বানারীপাড়ার সাবেক পৌর মেয়র মঞ্জু মোল্লা গ্রেপ্তার
ট্রেনের সঙ্গে ট্রাকের সংঘর্ষ: চট্টগ্রামের সাথে রেল যোগাযোগ বন্ধ
ট্রেনের সঙ্গে ট্রাকের সংঘর্ষ: চট্টগ্রামের সাথে রেল যোগাযোগ বন্ধ
তেলবাহী ট্রেন লাইনচ্যুত, খুলনার সঙ্গে উত্তরাঞ্চলের রেল চলাচল বন্ধ
তেলবাহী ট্রেন লাইনচ্যুত, খুলনার সঙ্গে উত্তরাঞ্চলের রেল চলাচল বন্ধ