• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

বানারীপাড়ার সাবেক পৌর মেয়র মঞ্জু মোল্লা গ্রেপ্তার

বরিশাল ব্যুরো    ৭ জুন ২০২৬, ০১:৪৯ পি.এম.
গোলাম সালেহ মঞ্জু মোল্লা। ছবি: ভিওডি বাংলা

বরিশালের বানারীপাড়া পৌরসভার সাবেক পৌর মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা গোলাম সালেহ মঞ্জু মোল্লাকে গ্রেপ্তার করেছে পুলিশ। ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদকের দায়ের করা ঘরপোড়া মামলার অজ্ঞাত আসামি হিসেবে তাকে গ্রেপ্তার করা হয়।  

শনিবার (৬ জুন) দিনগত রাত দেড়টার দিকে বানারীপাড়া পৌর শহরের ৪ নম্বর ওয়ার্ডের বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। রোববার (৭ জুন) সকালে তাকে আদালতে পাঠিয়েছে পুলিশ। 

বিষয়টি নিশ্চিত করে বানারীপাড়া থানার ওসি মো. মজিবুর রহমান বলেন, চাখার ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মনির সরদারের দায়ের করা বিস্ফোরক ও ঘরপোড়া মামলায় গোলাম সালেহ মঞ্জু মোল্লাকে গ্রেপ্তার করা হয়েছে।

উল্লেখ্য, বীর মুক্তিযোদ্ধা গোলাম সালেহ মঞ্জু মোল্লা দৈনিক সমকাল ও যুগান্তরের প্রতিষ্ঠাতা সম্পাদক, একুশে পদকপ্রাপ্ত সাংবাদিক প্রয়াত গোলাম সারওয়ারের ছোট ভাই।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
শেরপুরে বিজিবি ও স্থানীয়দের তৎপরতায় ঠেকানো হলো পুশইন
শেরপুরে বিজিবি ও স্থানীয়দের তৎপরতায় ঠেকানো হলো পুশইন
নোয়াখালীতে বিএনপি-আ’লীগ সংঘর্ষে আহত ৬, অগ্নিসংযোগ
নোয়াখালীতে বিএনপি-আ’লীগ সংঘর্ষে আহত ৬, অগ্নিসংযোগ
ভালুকায় নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল
ভালুকায় নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল