• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

ট্রেনের সঙ্গে ট্রাকের সংঘর্ষ: চট্টগ্রামের সাথে রেল যোগাযোগ বন্ধ

চট্টগ্রাম প্রতিনিধি    ৭ জুন ২০২৬, ১১:৩৯ এ.এম.
ছবি: সংগৃহীত

চট্টগ্রামের মীরসরাই উপজেলার বড়তাকিয়া এলাকায় সিলেটগামী পাহাড়িকা এক্সপ্রেস ট্রেনের সঙ্গে একটি মালবাহী ট্রাকের সংঘর্ষের ঘটনায় চট্টগ্রামের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ সাময়িকভাবে বন্ধ হয়ে গেছে।

রোববার (৭ জুন) সকালে এ দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী ও সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, নির্ধারিত সময়ে চট্টগ্রাম থেকে ছেড়ে যাওয়া পাহাড়িকা এক্সপ্রেস বড়তাকিয়া এলাকায় পৌঁছালে একটি মালবাহী ট্রাক রেললাইনে উঠে পড়ে। এ সময় ট্রেনটি ট্রাকটিকে ধাক্কা দিলে সংঘর্ষের ঘটনা ঘটে।

দুর্ঘটনার পর ট্রাকের বিভিন্ন অংশ রেললাইনে ছড়িয়ে পড়ায় ট্রেন চলাচল ব্যাহত হয়। ফলে চট্টগ্রামের সঙ্গে দেশের অন্যান্য অঞ্চলের রেল যোগাযোগ সাময়িকভাবে বন্ধ হয়ে যায়। এতে বিভিন্ন গন্তব্যের যাত্রীরা দুর্ভোগে পড়েন।

খবর পেয়ে রেলওয়ে কর্তৃপক্ষ ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার ও লাইন সচলের কাজ শুরু করেন। দ্রুত সময়ের মধ্যে রেল চলাচল স্বাভাবিক করতে কাজ চলছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

দুর্ঘটনায় হতাহতের কোনো তথ্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণে কাজ চলছে।

ভিওডি বাংলা/আ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
নোয়াখালীতে বিএনপি-আ’লীগ সংঘর্ষে আহত ৬, অগ্নিসংযোগ
নোয়াখালীতে বিএনপি-আ’লীগ সংঘর্ষে আহত ৬, অগ্নিসংযোগ
ভালুকায় নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল
ভালুকায় নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল
ঢাকা–মাওয়া এক্সপ্রেসওয়েতে দুর্ঘটনা, ঘাতক সেই বাসচালক মাগুরায় গ্রেপ্তার
ঢাকা–মাওয়া এক্সপ্রেসওয়েতে দুর্ঘটনা, ঘাতক সেই বাসচালক মাগুরায় গ্রেপ্তার