• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

পুশইনে ব্যর্থ বিএসএফ

৩৬ ঘণ্টা পরও সেই ১১ জনকে বাংলাদেশে ঢুকতে দেয়নি বিজিবি

ঠাকুরগাঁও প্রতিনিধি    ৮ জুন ২০২৬, ০২:০৩ এ.এম.
ছবি: সংগৃহীত

৩৬ ঘণ্টার বেশি সময় পরও ঠাকুরগাঁওয়ের হরিপুর সীমান্তের শূন্য রেখায় অবস্থান করছেন ভারত থেকে পুশইন করা সেই ১১ জন। শুক্রবার (৬ জুন) ভোরে তাদের বাংলাদেশে পুশইনের চেষ্টা করে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে বিজিবির সতর্কতা ও কঠোর নজরদারির কারণে সেই চেষ্টা ব্যর্থ হয়েছে।

রোববার (৭ জুন) ৪২ বিজিবির দিনাজপুর ব্যাটালিয়নের অধিনায়ক আব্দুল্লাহ আল মঈন হাসান জানান, ৬ জুন রাত সাড়ে ৩টার দিকে হরিপুর উপজেলার মশালগাঁও বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় সীমান্ত পিলার ৩৪৯/৭-এস এর কাছে বিএসএফ ১১ জনকে বাংলাদেশে প্রবেশ করানোর চেষ্টা করে। খবর পেয়ে বিজিবির একটি টহল দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তাদের শনাক্ত করে এবং বাংলাদেশে প্রবেশে বাধা দেয়। ৩৬ ঘণ্টার বেশি সময় ধরে তারা শূন্য রেখা বরাবর অবস্থান করছে।

তিনি বলেন, আমরা ইতিমধ্যে কম্পানি কমান্ডার বরাবর পতাকা বৈঠক করেছি কোনও সুরাহা হয়নি।  আজ ব্যাটালিয়ন বরাবর পতাকা বৈঠক করা হলেও কোনও সুরহা হয়নি।

এদিকে পুশইন ঠেকাতে সীমান্ত এলাকায় কঠোর অবস্থানে রয়েছে বিজিবি। পাশাপাশি পাহারায় নিয়োজিত হয়েছেন স্থানীয়রাও।

ভিওডি বাংলা/এফএ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
তেলবাহী ট্রেন লাইনচ্যুত, খুলনার সঙ্গে উত্তরাঞ্চলের রেল চলাচল বন্ধ
তেলবাহী ট্রেন লাইনচ্যুত, খুলনার সঙ্গে উত্তরাঞ্চলের রেল চলাচল বন্ধ
মধুপুরে দুই শিশু বলৎকার চেষ্টার অভিযোগে মোয়াজ্জিন গ্রেপ্তার
মধুপুরে দুই শিশু বলৎকার চেষ্টার অভিযোগে মোয়াজ্জিন গ্রেপ্তার
নাগরপুরে প্রতিবন্ধী নারী ধর্ষিত
নাগরপুরে প্রতিবন্ধী নারী ধর্ষিত