• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
ধানমন্ডির জলাবদ্ধতা নিরসনে ৩৫০ কোটি টাকার প্রকল্প বাস্তবায়ন হবে: মন্ত্রী রবিউল ঢাকার তরুণরা শিখছে ট্রাম্পের “দ্য আর্ট অব দ্য ডিল” বইয়ের সংলাপ কৌশল ধানমন্ডি এলাকায় নাগরিক সেবা ও জনসচেতনতায় ডিএসসিসির গণশুনানি কুমিল্লায় ‘নিষিদ্ধ’ ছাত্রলীগের মিছিল থেকে আটক ৪৬ ভারত থেকে ৯১ জেলেকে ফিরিয়ে আনলো বাংলাদেশ অবাধ ও সুষ্ঠু নির্বাচনের প্রশংসা, বিএনপির সঙ্গে ইইউর বৈঠক সংসদে তোফায়েলসহ ১৬ সাবেক এমপি-মন্ত্রীর মৃত্যুতে শোক প্রস্তাব আ. লীগের অপকর্মের বৈধতাদানকারী সাংবাদিকেরা আইনের ঊর্ধ্বে নয়: তথ্য প্রতিমন্ত্রী রামিসা হত্যার রায় আইনশৃঙ্খলা রক্ষায় দৃঢ় অঙ্গীকারের প্রতিফলন: প্রধানমন্ত্রী বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিবির নতুন সভাপতি তামিম ইকবাল

ফরিদপুরে র‍্যাবের অভিযানে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

ফরিদপুর প্রতিনিধি    ৭ জুন ২০২৬, ০৭:৪৪ পি.এম.
ছবি: সংগৃহীত

ফরিদপুরের মধুখালীতে মাদকবিরোধী অভিযানে ৯০ পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র‍্যাব-১০। উদ্ধার হওয়া ইয়াবার আনুমানিক অবৈধ বাজারমূল্য প্রায় ২৭ হাজার টাকা বলে জানিয়েছে সংস্থাটি।

রোববার (৭ জুন) বিকেল সাড়ে ৪টার দিকে ফরিদপুর জেলার মধুখালী থানার বকশিচাঁদপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

র‍্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-১০-এর সিপিসি-৩, ফরিদপুর ক্যাম্পের একটি আভিযানিক দল ওই এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় ৯০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. রাজিব শেখ (৩২) নামের এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়। তিনি ফরিদপুর জেলার কোতোয়ালি থানার কানাইপুর এলাকার বাসিন্দা। তার পিতার নাম মৃত সুলতান শেখ।

প্রাথমিক অনুসন্ধানে জানা গেছে, রাজিব শেখ দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত। তিনি দেশের সীমান্তবর্তী বিভিন্ন এলাকা থেকে অবৈধভাবে ইয়াবাসহ অন্যান্য মাদক সংগ্রহ করে ফরিদপুরের মধুখালীসহ দেশের বিভিন্ন অঞ্চলে সরবরাহ করতেন বলে অভিযোগ রয়েছে।

র‍্যাব আরও জানায়, উদ্ধারকৃত মাদকদ্রব্যসহ গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে।

সংস্থাটি জানিয়েছে, মাদকের বিস্তার সমাজ ও তরুণ প্রজন্মের জন্য বড় হুমকি। এ কারণে “মাদক নির্মূলে জিরো টলারেন্স” নীতির আওতায় র‍্যাব নিয়মিত অভিযান পরিচালনা করছে। ভবিষ্যতেও মাদক, অস্ত্র, সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে তাদের অভিযান অব্যাহত থাকবে।

ভিওডি বাংলা/এমএস 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
নাগরপুরে প্রতিবন্ধী নারী ধর্ষিত
নাগরপুরে প্রতিবন্ধী নারী ধর্ষিত
বৈদ্যুতিক খুঁটিতে ঘুঘুর বাচ্চা আনতে গিয়ে প্রাণ গেল কিশোরের
বৈদ্যুতিক খুঁটিতে ঘুঘুর বাচ্চা আনতে গিয়ে প্রাণ গেল কিশোরের
শেরপুরে বিজিবি ও স্থানীয়দের তৎপরতায় ঠেকানো হলো পুশইন
শেরপুরে বিজিবি ও স্থানীয়দের তৎপরতায় ঠেকানো হলো পুশইন