• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

পুশইনের সব চেষ্টায় বাধা দেওয়া হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক    ৮ জুন ২০২৬, ০১:২৫ এ.এম.
ছবি: সংগৃহীত

সোমবার (৮ জুন) ভারতের রাজধানী নয়াদিল্লিতে শুরু হচ্ছে বিজিবি ও বিএসএফের মহাপরিচালক পর্যায়ের বৈঠক, যা চলবে ১১ জুন পর্যন্ত। এই বৈঠকে বাংলাদেশ সীমান্তে অবৈধ পুশইনসহ সব গুরুত্বপূর্ণ ইস্যু নিয়ে আলোচনা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, সব অবৈধ পুশইনের চেষ্টাকে বাধা দেব।

রোববার (৭ জুন) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপে এ কথা বলেন তিনি।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বৈঠকে সীমান্ত পরিস্থিতি, দ্বিপক্ষীয় সহযোগিতা এবং বিশেষ করে অবৈধ পুশইনের বিষয়টি গুরুত্বসহকারে তুলে ধরা হবে। ডিজি লেভেল মিটিং একবার বাংলাদেশে হয়, আরেকবার ভারতে হয়। এবার আমাদের যাওয়ার পালা। সেখানে সব বিষয়ে আলোচনা হবে।

তিনি বলেন, সীমান্তে আমাদের বর্ডার গার্ড সতর্ক আছে। সমস্ত অবৈধ পুশইনের চেষ্টাকে আমরা বাধা দেব।

সরকার সব ধরনের অবৈধ পুশইনের চেষ্টা প্রতিহত করতে প্রস্তুত জানিয়ে সালাহউদ্দিন আহমদ বলেন, তবে এসব সমস্যা প্রাথমিকভাবে কূটনৈতিক আলোচনার মাধ্যমেই সমাধান করা উচিত।

স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, সীমান্ত ব্যবস্থাপনা ও নিরাপত্তা নিয়ে দুই দেশের মধ্যে নিয়মিত সংলাপ চলমান রয়েছে। আসন্ন বৈঠকেও এসব বিষয়ে বিস্তারিত আলোচনা হবে।

এ সময় মিরপুরের পল্লবীতে শিশু রামিসা আক্তারকে ধর্ষণের পর হত্যা মামলার ডেথ রেফারেন্স শুনানি আইনানুগভাবে দ্রুত এগিয়ে আনতে সুপ্রিম কোর্টের দৃষ্টি আকর্ষণ করা হবে বলেও জানান তিনি।

সালাহউদ্দিন আহমদ বলেন, ডেথ রেফারেন্স শুনানির পর যদি মৃত্যুদণ্ড বহাল থাকে, তাহলে কার্যকর করার ক্ষেত্রে কোনো ধরনের বিলম্ব হবে না।

ভিওডি বাংলা/এফএ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ভারত থেকে ৯১ জেলেকে ফিরিয়ে আনলো বাংলাদেশ
ভারত থেকে ৯১ জেলেকে ফিরিয়ে আনলো বাংলাদেশ
সংসদে তোফায়েলসহ ১৬ সাবেক এমপি-মন্ত্রীর মৃত্যুতে শোক প্রস্তাব
সংসদে তোফায়েলসহ ১৬ সাবেক এমপি-মন্ত্রীর মৃত্যুতে শোক প্রস্তাব
আ. লীগের অপকর্মের বৈধতাদানকারী সাংবাদিকেরা আইনের ঊর্ধ্বে নয়: তথ্য প্রতিমন্ত্রী
আ. লীগের অপকর্মের বৈধতাদানকারী সাংবাদিকেরা আইনের ঊর্ধ্বে নয়: তথ্য প্রতিমন্ত্রী