পুশইন ঠেকাতে সীমান্তে বিজিবির সঙ্গে আনসার-ভিডিপি

ভারতের সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) মানুষকে জোর করে বাংলাদেশে ঠেলে পাঠানোর (পুশইন) চেষ্টা করেই যাচ্ছে। এ অনুপ্রবেশ ঠেকাতে ও সীমান্তে নিরাপত্তা জোরদার করতে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সঙ্গে বিভিন্ন স্থানে যুক্ত হয়েছে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী (আনসার-ভিডিপি)।
সীমান্ত রয়েছে এমন ১১টি জেলা- চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ, জয়পুরহাট, যশোর, ঝিনাইদহ, সাতক্ষীরা, ঠাকুরগাঁও, দিনাজপুর, সিলেট, জামালপুর ও খাগড়াছড়িতে দায়িত্ব পালন করছেন তারা।
রোববার (৭ জুন) বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর উপপরিচালক ও গণসংযোগ কর্মকর্তা মো. আশিকউজ্জামান এ তথ্য জানিয়েছেন।
স্পর্শকাতর সীমান্ত এলাকাগুলোতে অস্থায়ী ভিত্তিতে আনসার-ভিডিপি সদস্যদের মোতায়েন করা হয়েছে।
প্রাথমিকভাবে স্থানীয় এলাকা সম্পর্কে ভালো ধারণা রয়েছে- আনসার ও ভিডিপি সদস্যকে বিজিবির সঙ্গে সরাসরি সীমান্ত চৌকিতে দায়িত্ব দেওয়া হয়েছে।
ভিওডি বাংলা/এফএ







