• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
বিশ্ববিদ্যালয়, শিল্প ও প্রবাসীদের নিয়ে ত্রিপাক্ষিক ইকোসিস্টেম গড়বে সরকার কলকাতায় বিক্ষোভের পর কড়া ব্যবস্থা, গুন্ডা দমন আইনে মামলা ড্যাফোডিলের প্রযুক্তি প্রদর্শনী ঘুরে দেখলেন প্রধানমন্ত্রী যে সিদ্ধান্তের জন্য মেসিকে ধন্যবাদ জানালেন রিকেলমে বঙ্গভবনে অফিস করবেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি, থাকবেন স্পিকারের বাসভবনেই আন্দোলন প্রত্যাহারের ঘোষণা ককরোচ জনতা পার্টির ভয়াবহ দাবানলের কবলে ফ্রান্স-স্পেন, আগুন ছড়াচ্ছে শহরের দিকে আওয়ামী লীগ সবচেয়ে বেশি ইতিহাস বিকৃত করেছে: বিদ্যুৎমন্ত্রী চট্টগ্রামে বস্তাভর্তি গুলি উদ্ধার একটি সংবাদপত্র সমাজের আয়না ও দেশের প্রতিচ্ছবি: ডিএসসিসি প্রশাসক

বিএনপি মিডিয়া সেলের নামে ভুয়া কমিটি, সতর্কবার্তা

  নিজস্ব প্রতিবেদক
প্রকাশ:  ৮ জুন ২০২৬, ০২:৪৮ এ.এম.
শেয়ার করুন 0
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

বিএনপির কেন্দ্রীয় মিডিয়া সেলের নামে বিভিন্ন জেলায় ভুয়া কমিটি গঠন ও প্রচারের অভিযোগ উঠেছে। এ ধরনের কোনো কমিটি কেন্দ্রীয়ভাবে অনুমোদন করা হয়নি বলে সতর্কবার্তা দিয়েছে দলটির মিডিয়া সেল।

রোববার (৭ জুন) এক সতর্কতামূলক ফেসবুক পোস্টে বিএনপি মিডিয়া সেল জানায়, সম্প্রতি কয়েকটি জেলায় ‘বিএনপি মিডিয়া সেল’ নামে কমিটি ঘোষণা ও প্রচারের তথ্য তাদের নজরে এসেছে। তবে কেন্দ্রীয় মিডিয়া সেল সারাদেশে জেলা বা মহানগর পর্যায়ে এ নামে কোনো কমিটি গঠন করেনি।

বিজ্ঞপ্তিতে বলা হয়, যেসব ব্যক্তি বা গোষ্ঠী নিজেদের বিএনপি মিডিয়া সেলের অনুমোদিত কমিটি হিসেবে দাবি করছে, তাদের সঙ্গে কেন্দ্রীয় মিডিয়া সেলের কোনো সম্পৃক্ততা নেই। এসব দাবি সম্পূর্ণ অননুমোদিত ও বিভ্রান্তিকর।

বিএনপি মিডিয়া সেল আরও জানায়, যারা অননুমোদিতভাবে এ ধরনের কমিটি প্রদান বা প্রচার করছে, তাদের বিরুদ্ধে দলীয় শৃঙ্খলাভঙ্গের অভিযোগ আনা হবে।

এ অবস্থায় সাধারণ নেতাকর্মী, সমর্থক এবং সাংবাদিকদের ভুয়া কমিটি ও বিভ্রান্তিকর তথ্য থেকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে বিএনপি মিডিয়া সেল।

বিজ্ঞপ্তিতে দলটির পক্ষ থেকে বলা হয়, কেন্দ্রীয় মিডিয়া সেলের অনুমোদন ছাড়া কোনো কমিটি বা তালিকাকে বৈধ হিসেবে বিবেচনা না করার জন্য সংশ্লিষ্ট সবার প্রতি অনুরোধ জানানো হচ্ছে।

ভিওডি বাংলা/এএইচ/এফএ


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: ভিওডি বাংলা
পরবর্তী রাষ্ট্রপতি নিয়ে সিদ্ধান্ত হবে দলের উচ্চ পর্যায়ে: রিজভী
ছবি: সংগৃহীত
রাষ্ট্রপতিকে সরাতে বিএনপির লাগল ১৫৮ দিন: এবি পার্টি
সাবেক রাষ্ট্রপতি যেন বিদেশে পালাতে না পারেন: নাহিদ ইসলাম
সাবেক রাষ্ট্রপতি যেন বিদেশে পালাতে না পারেন: নাহিদ ইসলাম