• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
পরীক্ষা পদ্ধতি ঢেলে সাজাতে 'উচ্চপর্যায়ের টাস্কফোর্স' গঠনের ঘোষণা মোদির রাষ্ট্রপতি পদে আলোচনায় বিএনপির পাঁচ শীর্ষ নেতা ভারত সিরিজ ঘিরে আশাবাদী মিরাজ, সম্পর্ক স্বাভাবিকে তৎপর বিসিবি অবৈধ সম্পদের অভিযোগ, সাবেক জেল সুপার ও স্ত্রীকে ঘিরে দুদকের অনুসন্ধান স্বৈরাচারের পুনরুত্থানের কোনো সুযোগ নেই: সমাজকল্যাণ মন্ত্রী দৃষ্টিপ্রতিবন্ধী শারমিনের কর্মসংস্থানের ব্যবস্থা করলেন স্বাস্থ্যমন্ত্রী সারিয়াকান্দিতে দ্বিতীয় যমুনা সেতুর দাবিতে মানববন্ধন দলীয় ব্যক্তির নিয়োগ নিরপেক্ষ নির্বাচনের জন্য হুমকি: জামায়াত গাড়ি কেনার নেশায় প্রথম সিনেমায় ‘হ্যাঁ’ বলেছিলেন রাকুল প্রীত সিং ‘মাদরাসা রেজিস্ট্যান্স ডে’ বাস্তবায়নে উদ্যোগ, সভায় প্রতিমন্ত্রী ইশরাক

ফুটবলারদের দিলেও টিম স্টাফদের ভিসা দেয়নি যুক্তরাষ্ট্র

  স্পোর্টস ডেস্ক
প্রকাশ:  ৭ জুন ২০২৬, ১০:৪৮ এ.এম.
শেয়ার করুন 0
চলতি বছরের বিশ্বকাপ শুরুর আগেই ভিসা ইস্যুতে মুখোমুখি অবস্থানে ইরান ও যুক্তরাষ্ট্র। ছবি: সংগৃহীত
চলতি বছরের বিশ্বকাপ শুরুর আগেই ভিসা ইস্যুতে মুখোমুখি অবস্থানে ইরান ও যুক্তরাষ্ট্র। ছবি: সংগৃহীত

বিশ্বকাপের মাঠে বল গড়ানোর আগেই কূটনৈতিক অঙ্গনে উত্তেজনা তৈরি হয়েছে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে। চলতি বছরের ফিফা বিশ্বকাপকে সামনে রেখে ইরান অভিযোগ করেছে, জাতীয় দলের খেলোয়াড়রা যুক্তরাষ্ট্রে প্রবেশের অনুমতি পেলেও দলের প্রশাসনিক ও কারিগরি পর্যায়ের অনেক গুরুত্বপূর্ণ ব্যক্তিকে ভিসা দেওয়া হয়নি। 

শুক্রবার (৫ জুন) যুক্তরাষ্ট্রের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, টুর্নামেন্টে অংশগ্রহণের জন্য প্রয়োজনীয় খেলোয়াড় ও অনুমোদিত সহায়ক স্টাফদের ভিসা প্রদান করা হয়েছে। একইসঙ্গে তারা বলেন, বিশ্বকাপকে কেন্দ্র করে ভিসা প্রক্রিয়ার অপব্যবহার বা ভুয়া পরিচয়ে কেউ যেন দেশে প্রবেশ করতে না পারে, সে বিষয়ে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করা হচ্ছে।

ওয়াশিংটনের এই অবস্থানের পরই পাল্টা প্রতিক্রিয়া জানায় তেহরান। তুরস্কে অবস্থিত ইরানের দূতাবাস এক বিবৃতিতে অভিযোগ করে, ক্রীড়াঙ্গনকে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করা হচ্ছে এবং আন্তর্জাতিক খেলাধুলার পরিবেশে অযাচিত হস্তক্ষেপ করা হচ্ছে।

ইরানি কর্তৃপক্ষের দাবি, দেশটির ফুটবল ফেডারেশনের বেশ কয়েকজন উচ্চপদস্থ কর্মকর্তা, নির্বাহী সদস্য ও কারিগরি পরামর্শকের ভিসা আবেদন প্রত্যাখ্যাত হয়েছে। রাষ্ট্রীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, ফেডারেশনের সভাপতি, সহ-সভাপতি, মিডিয়া পরিচালকসহ অন্তত ১৫ জন প্রশাসনিক কর্মকর্তা যুক্তরাষ্ট্রে প্রবেশের অনুমতি পাননি।

এদিকে বিশ্বকাপের প্রস্তুতি কার্যক্রমের অংশ হিসেবে তুরস্কে ক্যাম্প শেষ করেছে ইরান জাতীয় ফুটবল দল। সেখান থেকে দলটি ইতোমধ্যে মেক্সিকোর উদ্দেশে রওনা হয়েছে। বিশ্বকাপ চলাকালে মেক্সিকোতেই তাদের বেস ক্যাম্প স্থাপন করা হয়েছে। দীর্ঘ যাত্রা শেষে দলটির সেখানে পৌঁছানোর কথা রয়েছে।

মেক্সিকোয় নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত জানিয়েছেন, যেসব ভিসা অনুমোদন করা হয়েছে, সেগুলোর শর্ত অনুযায়ী ইরানি ফুটবলাররা নির্ধারিত ম্যাচের দিন যুক্তরাষ্ট্রে প্রবেশ করবেন এবং খেলা শেষ হওয়ার পর একই দিন মেক্সিকোয় ফিরে যাবেন।

এক বিবৃতিতে যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক বক্তব্যকে ‘বাস্তব পরিস্থিতি আড়াল করার চেষ্টা’ হিসেবে আখ্যা দিয়েছে ইরান। তাদের অভিযোগ, ইরানের জাতীয় ফুটবল দলের প্রতি বৈষম্যমূলক আচরণ করা হচ্ছে এবং বিষয়টি পরিকল্পিতভাবে পরিচালিত হচ্ছে।

এ ঘটনার আন্তর্জাতিক তদন্তও দাবি করেছে তেহরান। দেশটির কর্মকর্তারা বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফার কাছে বিষয়টি গুরুত্বের সঙ্গে পর্যালোচনা করার আহ্বান জানিয়েছেন। তাদের মতে, বিশ্বকাপের মতো বৈশ্বিক আসরে কোনো দেশের প্রতিনিধিদলের সঙ্গে বৈষম্যমূলক আচরণ হলে তা ক্রীড়ার মৌলিক চেতনার পরিপন্থী।

ভিওডি বাংলা/জা

 


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
ব্যালন ডি’অর পাওয়ার র‌্যাঙ্কিংয়ে ঝড় তুললেন মেসি
ছবি: সংগৃহীত
যে সিদ্ধান্তের জন্য মেসিকে ধন্যবাদ জানালেন রিকেলমে
ছবি: সংগৃহীত
বিশ্বকাপ খেলা অস্ট্রেলিয়ান ফুটবলার ভলপাতোর বিরুদ্ধে কোকেন সেবনের অভিযোগ