• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
সাংবাদিকদের ওপর হামলা: আদ্-দ্বীনের দুই কর্মীকে অব্যাহতি আদ-দ্বীন শোকজের সন্তোষজনক জবাব না দিলে ব্যবস্থা: স্বাস্থ্যমন্ত্রী আদ্-দ্বীন হাসপাতাল: দোষীদের শাস্তির দাবি পরিবারের অসহায়দের মাঝে উপহারসামগ্রী বিতরণ করলেন প্রতিমন্ত্রী আমিনুল হক রাজধানীর মিরপুর এলাকায় যান চলাচলে বিধিনিষেধ মন্ত্রী রবিউলের ক্যারিশমায় কান্নার বদলে স্বস্তি সিদ্ধিরগঞ্জে বিশেষ অভিযানে নিষিদ্ধ সংগঠন আ. লীগের ৫ নেতাকর্মী গ্রেপ্তার ভ্যাপসা গরমের পর স্বস্তির বৃষ্টি কিউবায় ভয়াবহ বিদ্যুৎ ও খাদ্য ঘাটতিতে চরম দুর্ভোগ মেসির বিশ্বকাপ খেলা নিয়ে দুশ্চিন্তা, স্বস্তির খবর দিলেন কোচ স্কালোনি

সিদ্ধিরগঞ্জে বিশেষ অভিযানে নিষিদ্ধ সংগঠন আ. লীগের ৫ নেতাকর্মী গ্রেপ্তার

নারায়ণগঞ্জ প্রতিনিধি    ৬ জুন ২০২৬, ০৬:২২ পি.এম.
ছবি: সংগৃহীত

সিদ্ধিরগঞ্জে বিশেষ অভিযান চালিয়ে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের পাঁচ নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে নারায়ণগঞ্জ জেলায় চলমান অভিযানের অংশ হিসেবে এ গ্রেফতার অভিযান পরিচালিত হয়।

নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সীর নির্দেশনায় এবং সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ এমদাদুল হকের তত্ত্বাবধানে শনিবার (৬ জুন) এই বিশেষ অভিযান চালানো হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন, জীবন (৩৪), পিতা ইউসুফ আলী, মাতা নুরুন্নাহার, সাং-কমদতলী, থানা- সিদ্ধিরগঞ্জ, জেলা- নারায়ণগঞ্জ; মো. আলম, পিতা আক্কাছ আলী, সাং- সুমিলপাড়া; মো. সোহেল (৪৪), পিতা মো. রওশন আলী, সাং- সুমিলপাড়া; আয়নাল মিয়া (৪৫), পিতা মৃত আঃ মান্নান, সাং- পূর্ব এনায়েতনগর; এবং জাহাঙ্গীর আলম বিদ্যুৎ (৩৫), পিতা জানে আলম, সাং- পূর্ব এনায়েতনগর।

তাদের মধ্যে কেউ কেউ স্থানীয়ভাবে যুবলীগ ও আওয়ামী লীগের বিভিন্ন ওয়ার্ড পর্যায়ের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলেন বলে অভিযানে উল্লেখ করা হয়।

পুলিশ জানায়, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী আইনে মামলা রয়েছে। পরে তাদের আদালতে সোপর্দ করা হয়েছে।

ভিওডি বাংলা/এমএস 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
হরিপুর উন্নয়নে ইউএনওকে ২৭ দফা স্মারকলিপি ‘অক্সিজেনে’র
হরিপুর উন্নয়নে ইউএনওকে ২৭ দফা স্মারকলিপি ‘অক্সিজেনে’র
সীমান্তে ফের পুশইনের চেষ্টা, ঠেকিয়ে দিলো বিজিবি
সীমান্তে ফের পুশইনের চেষ্টা, ঠেকিয়ে দিলো বিজিবি
ফুলের রঙে রঙিন রাজশাহী
ফুলের রঙে রঙিন রাজশাহী