• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

সীমান্তের আলো নিভিয়ে পুশইনের চেষ্টা, ১৭ জনকে ফিরিয়ে দিলো বিজিবি

নওগাঁ প্রতিনিধি    ৬ জুন ২০২৬, ০৫:৪৭ পি.এম.
ছবি: সংগৃহীত

নওগাঁর সাপাহার সীমান্ত এলাকায় শিশুসহ ১৭ জনকে পুশইনের চেষ্টায় ব্যর্থ হয়ে নিজ দেশে ফিরিয়ে নিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। শুক্রবার রাত ১টার দিকে সীমান্তের আলো বন্ধ করে তাঁদের শূন্যরেখা থেকে ফিরিয়ে নেওয়া হয়।

শনিবার (৬ জুন) দুপুরে নওগাঁ ব্যাটালিয়ন-১৬ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আরিফুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে, শুক্রবার সকাল সাড়ে ৭টার দিকে সাপাহার উপজেলার হাঁপানিয়া সীমান্তের ২৩৮/এমপি সীমান্ত পিলার দিয়ে নারী-শিশুসহ ১৭ জনকে পুশইনের চেষ্টা চালায় বিএসএফ। দীর্ঘ ১৯ ঘণ্টা ধরে এই চেষ্টা অব্যাহত রাখা হয়। খবর পেয়ে ঘটনাস্থলে সতর্ক অবস্থান নেন বিজিবি সদস্যরা।

বিজিবি সদস্যদের এমন অবস্থানের প্রশংসা করেছেন স্থানীয়রা। কলমুডাঙ্গা গ্রামের মাহবুব আলম বলেন, ‘ওই ১৭ জনকে বিজিবি সদস্যরা পাহারা দিয়ে রেখেছিলেন। রাত ১১টার দিকে আমার ট্রাক্টরে ধান লোড দিচ্ছিলাম, তখনো বিজিবি সদস্যরা সেখানে ছিলেন। এরপর বিএসএফ সদস্যরা তাঁদের টেনেহিঁচড়ে ভারতে নিয়ে যান। তাঁরা বিএসএফ সদস্যদের সঙ্গে যেতে চাচ্ছিলেন না, অনেক কান্নাকাটি করছিলেন।’

লেফটেন্যান্ট কর্নেল আরিফুল ইসলাম বলেন, গতকাল রাত ১টার দিকে বিএসএফ সদস্যরা সীমান্তের আলো বন্ধ করে দেন। এরপর পুশইনের চেষ্টায় ব্যর্থ হয়ে ওই ১৭ জনকে ভারতে ফিরিয়ে নিয়েছেন। বর্তমানে সীমান্ত এলাকায় বিজিবির টহল জোরদার করা হয়েছে।

ভিওডি বাংলা/‎এফএ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সীমান্তে ফের পুশইনের চেষ্টা, ঠেকিয়ে দিলো বিজিবি
সীমান্তে ফের পুশইনের চেষ্টা, ঠেকিয়ে দিলো বিজিবি
ফুলের রঙে রঙিন রাজশাহী
ফুলের রঙে রঙিন রাজশাহী
দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ
দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ