• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
কিউবায় ভয়াবহ বিদ্যুৎ ও খাদ্য ঘাটতিতে চরম দুর্ভোগ মেসির বিশ্বকাপ খেলা নিয়ে দুশ্চিন্তা, স্বস্তির খবর দিলেন কোচ স্কালোনি ঢাকাকে বাঁচিয়ে রাখতে হবে: আবদুস সালাম রাতে যাত্রীদের জন্য সুখবর, মেট্রোরেলে সময় বাড়ছে ২০ মিনিট বিদ্যুৎ খাতে ৪১ হাজার কোটি টাকার ভর্তুকি দিতেই হবে: তথ্য উপদেষ্টা হামের উপসর্গে তিন শিশুর মৃত্যু, আক্রান্ত ১০৩২ ছয় নবজাতকের মৃত্যুতে হাসপাতাল বন্ধের পদক্ষেপ নেয়া বেআইনি: শিশির মনির মাটি ও পরিবেশ উপযোগী গাছ লাগাতে হবে: প্রধানমন্ত্রী সীমান্ত নিরাপত্তার চেয়েও ডিজিটাল নিরাপত্তা এখন বেশি জরুরি: তথ্যমন্ত্রী সীমান্তে ফের পুশইনের চেষ্টা, ঠেকিয়ে দিলো বিজিবি

সীমান্তে ফের পুশইনের চেষ্টা, ঠেকিয়ে দিলো বিজিবি

দিনাজপুর প্রতিনিধি    ৬ জুন ২০২৬, ০৪:১৮ পি.এম.
ছবি: সংগৃহীত

দেশের সীমান্ত এলাকায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) পুশইনের চেষ্টা ফের ঠেকিয়ে দিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শনিবার (৬ জুন) ভোরে দিনাজপুরের মশালগাঁও বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে।

৪২ বিজিবির দিনাজপুর ব্যাটালিয়ন সূত্র জানিয়েছে, মশালগাঁও বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকা দিয়ে নারী ও শিশুসহ ১১ জনকে বাংলাদেশে অবৈধভাবে পুশইনের চেষ্টা করে বিএসএফ। এ সময় মশালগাঁও বিওপির একটি টহল দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ভারতীয় সীমান্তের শূন্য লাইনের ভেতরে অবস্থান নেয়া ১১ জনকে শনাক্ত করে এবং বাংলাদেশে প্রবেশে বাধা দেয়। বর্তমানে তারা সীমান্তের শূন্য লাইন থেকে প্রায় ৫০ গজ ভারতের অভ্যন্তরে অবস্থান করছে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, সংশ্লিষ্টরা ভারতের পশ্চিমবঙ্গের দমদম এলাকায় বসবাস করতেন। গত ২৬ মে ভারতীয় আইনশৃঙ্খলা বাহিনী তাদের হাকিমপুর সীমান্ত এলাকায় নিয়ে যায় এবং একটি নির্দিষ্ট স্থানে রাখে, যেখানে আগে থেকেই ২০০ থেকে ৩০০ জন ছিলেন। পরে তাদের বিভিন্ন দলে ভাগ করে বিভিন্ন সীমান্ত এলাকায় পাঠানো হয়। পুলিশের একটি গাড়িতে করে তাদের ৮৭ বিএসএফ ব্যাটালিয়নের বহরগাঁও ক্যাম্পে নেওয়া হয়। সেখানে একদিন রাখার পর শনিবার রাত সাড়ে ৩টার দিকে সীমান্ত পিলার ৩৪৯/৭-এস সংলগ্ন এলাকায় নিয়ে গিয়ে বাংলাদেশ সীমান্তের দিকে পাঠায় বিএসএফ।

৪২ বিজিবির দিনাজপুর ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আব্দুল্লাহ আল মঈন হাসান বলেন, উদ্ভূত পরিস্থিতি মোকাবিলায় সীমান্ত এলাকায় সর্বোচ্চ সতর্কাবস্থা জারি করা হয়েছে। অতিরিক্ত জনবল মোতায়েনের পাশাপাশি টহল কার্যক্রম জোরদার করা হয়েছে। বিষয়টি নিয়ে বিজিবি ও বিএসএফের মধ্যে কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক চলমান রয়েছে।

সীমান্তে যেকোনো ধরনের অবৈধ অনুপ্রবেশ ও পুশইন প্রতিরোধে বিজিবি সর্বদা সতর্ক ও প্রস্তুত রয়েছে বলেও জানিয়েছেন লেফটেন্যান্ট কর্নেল হাসান।

ভিওডি বাংলা/এফএ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ফুলের রঙে রঙিন রাজশাহী
ফুলের রঙে রঙিন রাজশাহী
দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ
দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ
কক্সবাজারে জনসচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত
কক্সবাজারে জনসচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত